1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

অধিক মূল্যে মোবাইল ফোন বিক্রয় করে জরিমানা দিলেন ঝিনাইদহের দুই ব্যবসায়ীঃ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৬ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহঃ
কোভিড-১৯ বিস্তারের ফলে দেশের অফিস, আদালত, স্কুল ও কলেজ বন্ধ থাকায় কার্যক্রম চালিয়ে নিতে দেশব্যাপী অনলাইন মিটিং এবং অনলাইন ক্লাস শুরু হয়। অনলাইনে কার্যক্রম শুরু হওয়ায় দেশে হঠাৎ করে স্মার্টফোনের চাহিদা বেড়ে যায়। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী স্মার্টফোনের সংকটকে কারণ হিসেবে দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে স্মার্টফোন বিক্রয় শুরু করেন। বিষয়টি আমলে নিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর হতে শহরের কেসি কলেজের সামনে জেলা পরিষদ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোবাইল টিমের সদস্যরা ক্রেতা সেজে নাইচ টেলিকম ও বিসমিল্লাহ টেলিকমে গিয়ে দেখতে পান ১২৯৯০/- মূল্যের মোবাইল ফোন ১৪০০০/- হতে শুরু করে ১৫০০০/- পর্যন্ত বিক্রয় করা হচ্ছে। বিষয়টি হাতেনাতে ধৃত হওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক উভয় প্রতিষ্ঠানকে ১৫০০০/- করে সর্বমোট ৩০০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়। পরবর্তীতে শহরের নতুন হাটখোলা এলাকায় পিঁয়াজসহ অন্যান্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় ভাউচার সংরক্ষণ বিষয়ক মাইকিং করেন। সার্বিক সহযোগিতা করেছেন জনাব শংকর কুমার নন্দী, পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর, জনাব রফিকুল ইসলাম, ফিল্ড অফিসার, এনএস আই এবং ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট