1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:05 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানিকগঞ্জের দুই চেয়ারম্যান বরখাস্ত

Reporter Name
  • Update Time : Tuesday, September 8, 2020,
  • 408 Time View

ইমরান হোসেন বিশেষ প্রতিনিধিঃ অরি সরকারি টাকা আত্মসাৎসহ সরকারের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানিকগঞ্জে চেয়ারম্যান এবং এক সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকারিদের পরিচয় হলো- মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাকিব হোসেন ফরহাদ, হরিরামপুর উপজেলার রামকৃঞ্চপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন এবং একই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য মো. কামাল হোসেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়। তিনি জানান, ১% ও এলজিএসপি-৩ এর বিভিন্ন প্রকল্প গ্রহণে সরকারি বিধি অনুসরণ না করা, নিয়ম-বহির্ভূতভাবে কাজের জন্য অগ্রিম অর্থ উত্তোলন এবং ভূয়া বিল ভাউচার দাখিলসহ কাজ না করে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রাকিব হোসেন ফরহাদকে সাময়িক বহিস্কার করা হয়েছে। গভীর নলকূপ বসানোর কথা বলে অর্থ আদায়ের অভিযোগে হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেনকেও বহিস্কার করা হয়।দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ঘর প্রদানের নামে অর্থ আদায়ের অভিযোগে হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মো: কামাল হোসেনকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসক অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করার প্রেক্ষিতে গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে তাদেরকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস তিন জনপ্রতিনিধির সাময়িক বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট