1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 2:27 pm
Title :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম।

অপরাধীদের আতঙ্কে আরেক নাম-নগরীর চাদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি জনাব খায়রুল ইসলাম।

Reporter Name
  • Update Time : Saturday, April 29, 2023,
  • 278 Time View

 

সোলায়মান চট্টগ্রাম

নগরীর চাদগাঁও থানার দক্ষ অভিযানে, চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা, এএলখান স্কুলের পিছনে, এসএস ভবন, সেমি পাকা কলোনীর প্রবেশের গলি পাচারকৃত ভিকটিম শিশু মাহিম (২ বছর ৬ মাস) কে উদ্ধার সহ ঘটনায় জড়িত ০৪ জন আসামীকে গত ২৫/০৪/২০২৩ইং তারিখ দুপুর অনুমান ০১টা ৪০ মিনিটে গ্রেফতার করতে সক্ষম হয় চাদগাঁও থানার একটি বিশেষ টিম।

উদ্ধার ঃ
ক) ০১ (এক) টি সিএনজি অটোরিক্সা।
খ) ০১ (এক) টি মোটর সাইকেল।
আসামীর নাম ও ঠিকানাঃ
গ্রেফতারকৃতঃ ১। মোঃ নুর ইসলাম @ মুরাদ (২৪), পিতা-আব্দুল মালেক, মাতা-শাহনাজ বেগম, সাং-অক্সিজেন বেপারী পাড়া, মুন্নী কমিশনারের গলি, আবদুল মালেক এর ঘর, থানা- বায়েজীদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ জুয়েল (১৯), পিতা-আব্দুল খালেক, মাতা-মনোয়ারা বেগম, সাং-বালুচরা, তুফানী রোড, খন্দকিয়ারহাট, মাহবুবের কলোনী, থানা-বায়েজীদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ রাসেল (৩৭), পিতা-মৃত আবদুল বারেক, মাতা-মৃত শামসুন নাহার, সাং-আলীপুর, ফজু তালুকদারের বাড়ী, ০৪নং ওয়ার্ড, হাটহাজারী পৌরসভা, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, ৪। রিমা আক্তার (৩০), স্বামী-নাজিম উদ্দিন, পিতা-আব্দুল খালেক, মাতা-নুর বেগম, সাং-ছিফাতলী, লুতি তালুকদার বাড়ী, পোঃ গাউছিয়া বাজার, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম।
পলাতকঃ ৫। মোঃ হাশেম (২৯), পিতা-মোঃ হোসেন, মাতা-জাহানারা বেগম, সাং-আলীপুর, ফজু তালুকদার বাড়ী, ০৪নং ওয়ার্ড, হাটহাজারী পৌরসভা, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-অক্সিজেন, মুন্নী কমিশনারের গলি, মুন্নি কমিশনারের ভাড়াঘর, থানা- বায়েজীদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম।

গৃহিত আইনগত ব্যবস্থা ঃ চান্দগাঁও থানার মামলা নং-৪০, তাং-২৮/৪/২০২৩ইং, ধারা-২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ৭/৮

ঘটনার বিবরণঃ ইং ২৫/০৪/২০২৩ তারিখ দুপুর অনুমান ০১:৩০ ঘটিকার সময় বাদীনি মোছাঃ পারুল বেগম (৩৪) এর ছোট ছেলে ভিকটিম মাহিম (২ বছর ৬ মাস) তাহার বর্তমান ঠিকানার বাসা চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা, এএলখান স্কুলের পিছনে, এসএস ভবন, সেমি পাকা কলোনীর প্রবেশের গলিতে খেলাধুলা করার জন্য বাহির হয়। ইং ২৫/০৪/২০২৩ তারিখ দুপুর অনুমান ০১:৪০ ঘটিকার সময় বাদীনি তাহার মা কলোনীর আশপাশ এলাকা সহ সম্ভাব্য সকল স্থানে ভিকটিম মাহিম (২ বছর ৬ মাস) কে খোঁজাখুজি করিয়া না পাইয়া চান্দগাঁও থানায় আসিয়া একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন। যাহা চান্দগাঁও থানার সাধারণ ডায়েরী নং-১৫৮৫, তাং-২৫/০৪/২০২৩ইং মূলে লিপিবদ্ধ করা হয় এবং সাধারণ ডায়েরী তদন্তভার এসআই/জালাল আহমেদ এর উপর অর্পন করা হয়। এসআই/জালাল আহমেদ সাধারণ ডায়েরী তদন্তভার করে ভিকটিম মাহিম (২ বছর ৬ মাস) কে খোঁজ করিতে থাকে। এসআই/জালাল আহমেদ সঙ্গীয় অফিসার সহ গোপন সংবাদের ভিত্তিতে এবং ঘটনাস্থল এলাকায় প্রাপ্ত সিসিটিভির ভিডিও ফুটেজ যাচাই করিয়া ইং ২৮/০৪/২০২৩ তারিখ সকালে ০১নং আসামী মোঃ নুর ইসলাম @ মুরাদ (২৪), ২নং আসামী মোঃ জুয়েল (১৯) দ্বয়কে হেফাজতে নিয়া ভিকটিমের জিজ্ঞাসাবাদ করে। ধৃত ০১ ও ০২নং আসামীদ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদেরকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করিয়া হাটহাজারী থানাধীন ছিফাতলী, লুতি তালুকদার বাড়ীস্থ ধৃত ০৩নং আসামী মোঃ রাসেল (৩৭) ও ০৪নং আসামী রিমা আক্তার (৩০) দ্বয়ের হেফাজত হইতে ভিকটিম কে উদ্ধার করেন। তদন্তকারী অফিসার এসআই/জালাল আহমেদ সঙ্গীয় অফিসার ফোর্স ধৃত আসামী ১। মোঃ নুর ইসলাম @ মুরাদ (২৪), ২। মোঃ জুয়েল (১৯), ৩। মোঃ রাসেল (৩৭), ৪। রিমা আক্তার (৩০) সহ ভিকটিমকে থানায় আনিয়া বাদীনিকে সংবাদ দিলে বাদীনি থানায় উপস্থিত হইয়া ভিকটিমকে সনাক্ত করে। বাদীনির উপস্থিতিতে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, গত ২৫/০৪/২০২৩ইং তারিখ দুপুর অনুমান ০১:৪০ ঘটিকার সময় ঘটনাস্থল বাদীনির বর্তমান ঠিকানার বাসা চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা, এএলখান স্কুলের পিছনে, এসএস ভবন, সেমি পাকা কলোনীর প্রবেশের গলি হইতে ধৃত ০১, ০২, ০৩ এবং পলাতক ০৫নং আসামী মোঃ হাশেম (২৯) গণের পরস্পরের প্ররোচনায় ও সহযোগিতায় সাধারণ অভিপ্রায় সাধনের লক্ষ্যে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ভিকটিম মাহিম (২ বছর ৬ মাস) কে অন্যত্র পাচার করিয়া ধৃত ০৪নং আসামী রিমা আক্তার (৩০) এর হেফাজতে রাখে। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদীনির এজাহার দায়ের করিলে চান্দগাঁও থানার মামলা নং-৪০, তাং-২৮/৪/২০২৩ইং, ধারা-২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের ৭/৮ রুজু করতঃ মামলার তদন্তভার এসআই/মোঃ জালাল আহমেদ তদন্তভার অর্পন করা হয়।
এসআই/মোঃ জালাল আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা কালে ধৃত ০২নং আসামী মোঃ জুয়েল (১৯) এর হেফাজত হইতে ঘটনার সময় ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করে এবং ধৃত ০১নং আসামী মোঃ নুর ইসলাম @ মুরাদ (২৪) এর হেফাজত হইতে একটি মোটর সাইকেল উদ্ধার করে এবং উদ্ধারকৃত মোটর সাইকেলটি ভিকটিম মাহিম (২ বছর ৬ মাস) কে বিক্রয় করার অভিপ্রায়ে অগ্রীম প্রাপ্ত টাকায় ক্রয়কৃত মর্মে জানা যায়।

আসামীর পিসি/পিআর-থানার রেকর্ডপত্র সিডিএমএস যাচাই করিয়া ধৃত ০২নং আসামী মোঃ জুয়েল (১৯) ১।সিএমপি এর বায়েজিদ বোস্তামি থানার ,এফআইআর নং-৮/৩৫৯, তারিখ- ০৮ আগস্ট, ২০২১; সময়- ০৮.১০ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০, ২। চট্টগ্রাম এর পটিয়া থানার ,এফআইআর নং-২৯/২০৩, তারিখ- ২৪ মে, ২০২২; জি আর নং-২০৩/২২, তারিখ- ২৪ মে, ২০২২; সময়- ২১:০৫ ঘটিকায়। ধারা- ৩৯৪ পেনাল কোড-১৮৬০ মামলায় অভিযুক্ত মর্মে পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট