1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 10:52 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

অপরাধে জড়ালে ছাড় নয়—গাজীপুরে হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025,
  • 510 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ান, তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়ালে কোন ছাড় নয়।

বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুর একটি শিল্পনগরী,এখানে প্রতিনিয়ত নানা ঘটনা ঘটে, মাদকেরও ব্যাপকতা রয়েছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনকে বলা হয়েছে নির্বাচন যেন হয় ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। নির্বাচন নিয়ে কোনো ধরনের হুমকি নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগের ঢাকা কর্মসূচি প্রতিহত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সফলতা নির্ভর করে সমন্বিত প্রচেষ্টার ওপর। জনগণ, প্রার্থী, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী,সবাই যদি একসঙ্গে কাজ করে, তাহলে কোনো বাধাই টিকবে না।

গাজীপুরে পুলিশের ঘাটতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি সত্য, এখানে পুলিশের সংখ্যা কম। তবে ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে এবং নির্বাচন সামনে রেখে আরও সদস্য যোগ করা হবে।

জামিনে মুক্ত আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, জামিন আদালত দিয়েছে, এটি আমাদের এখতিয়ার নয়। কিন্তু জামিন পাওয়ার পর কেউ যদি কোনো অপরাধে জড়ায়, তাহলে তাকে সাথে সাথে আইনের আওতায় আনা হবে।

গুজব প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আপনাদের লেখালেখির কারণেই গুজব অনেক কমেছে। পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা রটনা রটায়,এসব প্রতিরোধে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি সত্য তুলে ধরেন, জনগণ বিভ্রান্ত হবে না।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় মিথ্যা তথ্য ছড়ানো হয়। তাই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া যদি সত্য প্রকাশ করে, তবে সমস্যার সমাধান সহজ হবে।

পার্শ্ববর্তী দেশে অবস্থানরত রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে। আমরা তা প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা নেব। এজন্য গণমাধ্যমের সহযোগিতা চাই।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ড. নাফিসা আরেফিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মো. এমদাদ উল্লাহ মিয়ান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, গাজীপুর সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট