1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 9:05 am
Title :
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন

অবরুদ্ধ দুই সন্তানসহ গৃহবধূকে উদ্ধার করলো মহেশপুর থানা পুলিশ।

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2020,
  • 206 Time View

মোঃ আনোয়ার হোসেন ,ঝিনাইদহ প্রতিনিধি,১১অক্টোবর ২০২০ঃ

অবশেষে ৩ দিন পর ২ সন্তান নিয়ে উদ্ধার হলো ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের অবরুদ্ধ গৃহবধূ ফাতেমা জান্নাত। রবিবার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগীতায় তাদেরকে উদ্ধার করে মহেশপুর থানা পুলিশ। নির্যাতিতা গৃহবধু ওই গ্রামের লিটন মুন্সির তৃতীয় স্ত্রী।
জানা গেছে, ১০ বছর আগে ঢাকায় থাকা অবস্থায় প্রেমের সম্পর্কের জের ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে আব্দুল কাদের লিটন ওরফে লিটন মুন্সি ভালবেসে বিয়ে করেন লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা মৃত আমির হুদা ফাতেমা খাতুনকে। বিয়ের পর তাদের দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সন্তান জন্মের পরই স্বামী আব্দুল কাদের লিটন সৌদি আরবে চলে যায়।
স¤প্রতি সৌদি আরব থেকে দেশে এসে নানা অপবাদে গৃহবধূ ফাতেমা জান্নাত এর ওপর নির্যাতন শুরু করে। এছাড়াও পরিবারের অন্যদের সহযোগিতায় যৌতুকের টাকা দাবি করে। নির্যাতন সইতে না পেরে গৃহবধূ ফাতেমা জান্নাত ঝিনাইদহের আদালতে যৌতুক নিরোধ আইনের আওতায় মামলা করেন। মামলা করার কারণে ক্ষিপ্ত হয় স্বামী, তার ভাই, ভাগ্নি ও ভাগ্নি জামাই গত ৩ দিন আগে তারা গৃহবধূ ফাতেমা জান্নাতকে ঘরে অবরুদ্ধ করে ঘরের বাইরের ফটকে ১২টি তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
ফাতেমা জান্নাত অভিযোগ করেন, তার স্বামী আব্দুল কাদের লিটনসহ একই গ্রামের রশিদ, আলমগীর, ছোদরী, বেকার শহীদ হোসেন আলী ও মফিজগন তাকে এভাবে নির্যাতন করে আসছে। গৃহবধূ ফাতেমা জান্নাত আরও অভিযোগ করেন, তার স্বামী আব্দুল কাদের লিটন এর আগেও আরও এক স্ত্রীকে একইভাবে তালাক দিয়েছে।
এই ব্যাপারে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘মেয়েটি আসলে অসহায়। আমি তাদের মধ্যে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। ভুক্তভোগী ফাতেমা জান্নাতকে আইনের আশ্রয় নিতে বলেছি।’
এদিকে শনিবার বিকেলে সংবাদকর্মীরা নির্যাতিতার বাড়িতে গিয়ে সংবাদ সংগ্রহ করার পর ফিরে এলে পুলিশ খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তালা কেটে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘এমন ঘটনার কথা আমি শুনে ঘটনা স্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। তালা কেটে তাকে উদ্ধার করা হয়েছে। আপাতত গৃহবধূ ফাতেমা জান্নাতকে তার ভাসুরের বাড়ীতে থাকার জন্য বলেছি। তাকে সকল প্রকার আইনি সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট