1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:11 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

অবরোধ প্রতিহত করতে মহাসড়কে সোনারগাঁ আঃ লীগ

Reporter Name
  • Update Time : Wednesday, November 8, 2023,
  • 394 Time View

 

শাহারুখ আহমেদঃ

বিএনপির ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে অবরোধের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, টিপরদী, দড়িকান্দি, মোগরাপাড়া ও মেঘনা ঘাট, বস্তলসহ আশপাশ এলাকায় অবস্থান করছেন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে নেতাকর্মীরা কাঁচপুরে মিছিল ও মেঘনা ঘাটে অবস্থান করেছেন।

বুধবার সকাল থেকে কাঁচপুরসহ আশপাশ এলাকায় লাঠিসোঠা হাতে অবরোধের প্রতিরোধে সড়কে অবস্থান করেন নেতাকর্মীরা। তবে সোনারগাঁয়ে কোনো স্থানে বিএনপির নেতাকর্মীদের সহিংসতার খবর পাওয়া যায়নি।

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ অবস্থান করছে। মহাসড়কে নিরাপত্তা দিতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ -সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম বলেন,

বিএনপির ডাকা অবরোধকে প্রত্যাখ্যান করেছে জনগণ। মহাসড়কসহ বিভিন্ন রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল করছে। এছাড়া অবরোধ প্রতিহত করতে সকাল থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছে।

তিনি আরো বলেন, বিএনপি একটি সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডে জড়িত থাকা রাজনৈতিক সংগঠন। তারা আগুন সন্ত্রাস করে থাকে। মানুষকে পুড়িয়ে হত্যা করে। মানুষের জান মাল রক্ষায় সোনারগাঁ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাদের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট