1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:32 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হোসেন আর নেই

Reporter Name
  • Update Time : Friday, September 30, 2022,
  • 508 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ের বোদা পৌরসভার নগর কুমারী নিবাসী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (স.প্রা.বি.) আলহাজ্ব মো. মকবুল হোসেন (৮২) বার্ধক্যজনিত কারণে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বোদা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বোদা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

তাঁর মৃত্যুতে রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আজাহার আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা, ঝলই শালশিড়ী ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেনসহ বিভিন্ন দলের নেতারা গভীর শোক জানিয়েছে।

 

শনিবার (১অক্টোবর) সকাল ৯টায় বোদা পৌরসভা ঈদগাঁ মাঠে ১ম এবং সকাল ১১ টায় শালশিরি ঈদগাঁ মাঠে ২য় নামাজে জানাজা শেষে শালশিরি গোরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট