1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:15 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

অবৈধভাবে পাহাড় কাটাতে গিয়ে রামগড়ে স্কেভেটর চালক নিহত

Reporter Name
  • Update Time : Sunday, May 21, 2023,
  • 240 Time View

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে পাহাড় কেটে নামার সময় স্কেভেটর মেশিন উল্টে চালকের করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (২০ মে) রাত ১১টার সময় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তালমনিপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো: মিজানুর রহমান (৩২) সে নোয়াখালী জেলার কবির হাট থানার মধ্যম সোনাদিয়া গ্রামের বাসিন্ধা নুরুজ্জামান এর ছেলে।

জানা যায়, ২নং পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র চুক্তিভিক্তিক রাতের আঁধারে মো: ফেরদৌস নামে একব্যক্তির মালিকানাধীন পাহাড় কেটে নামার সময় স্কেভেটর উল্টেগিয়ে চালকের মাথা থেতলে যায় এতে চালক ঘটনাস্থলে মারা যায়। এর আগেও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু উত্তোলনের অভিযোগে তার এক্সকাভেটর ও বালু জব্দ করা হয়েছিলো।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্কেভেটর মেশিনটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, এর আগেও উপজেলার কালাডেবা, বৈদ্যপাড়া, খাগড়াবিল এলাকায় পাহাড় কাটতে গিয়ে পাহাড় ধ্বসে একাদিক ব্যক্তির মৃত্যু হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট