1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:09 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায়

Reporter Name
  • Update Time : Thursday, July 13, 2023,
  • 327 Time View

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি ইউনিয়নের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস কর্তৃপক্ষ। উপজেলার জামপুর ও সাদিপুর ইউনিয়নে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার যৌখ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ৪ হাজার আবাসিক গ্যাস সংযোগ ও ৮টি অবৈধ বানিজ্যিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় অবস্থিত জে এন্ড জে নিটিং ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মারুফা সুলতানা খান হীরা মনি।

 

 

অভিযানকালে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ, সোনারগাঁ জোনাল অফিসের প্রকৌশলী রিয়াজুল ইসলাম, রিফাত আব্দুল্লাহ,সহকারী প্রকৌশলী সোহেল আহমেদ, শাহিন মিয়া। এসময় সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

অভিযানকালে তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, জামপুর ইউনিয়নের মিরেরটেক, মরিচটেক, সাদিপুর ইউনিয়নের নানাখি এলাকার প্রায় ৪ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ৮টি বাণিজ্যিক গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তাছাড়া এক ফ্যাক্টরিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট