1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 3, 2026, 9:14 am
Title :
রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা

অভিনেত্রী সুজাতা হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউ তে চিকিৎসাধীন রয়েছেন।

Reporter Name
  • Update Time : Thursday, November 26, 2020,
  • 229 Time View

আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।অভিনেত্রী সুজাতা বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন। হঠাৎ করেই তাঁর বুকে ব্যথা শুরু হয়। একসময় ব্যথা বাড়তে থাকলে সঙ্গে সঙ্গে তাঁকে রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। এসব তথ্য দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ কে জানালেন সুজাতার নাতি ফারদিন আজিম।

সকাল সাতটার দিকে এই অভিনেত্রীর বুকে ব্যথা শুরু হয়। এটা স্বাভাবিক মনে করায় তিনি বাসায়ই প্রাথমিক চিকিৎসা নেন। ফারদিন আজিম চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, চিকিৎসকেরা দাদির শারীরিক অবস্থা বিবেচনা করে সিসিইউতে রেখেছেন। সেখানে তাঁকে দুই দিন পর্যবেক্ষণে রেখে তাঁর কিছু শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করা হবে। হার্টের গুরুতর কোনো সমস্যা আছে কি না, সেটা পর্যবেক্ষণ করে তাঁর পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেবেন।

এই অভিনেত্রী ঢাকার পশ্চিম রামপুরার মহানগর আবাসিক এলাকায় বসবাস করেন। তাঁর সঙ্গে থাকেন ছেলে ফয়সাল আজিম, তাঁর স্ত্রী আর দুই নাতি ফারদিন ও আবিয়াজ। জানা গেছে, আগে তিনি অসুস্থ ছিলেন না। করোনাকালে বেশির ভাগ সময় তিনি বাসায়ই ছিলেন। তখন তিনি নিজের অভিজ্ঞতা নিয়ে লেখালেখি করেছেন।

চলচ্চিত্রে ৫০ বছরের বেশি সময় আগে তিনি নাম লেখান। এখন সিনেমায় খুব একটা নিয়মিত না হলেও টেলিভিশন নাটকে তাঁকে এখনো মাঝেমধ্যে দেখা যায়। সুজাতার পারিবারিক নাম তন্দ্রা মজুমদার। কুষ্টিয়ার একটি জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালের দিকে দাঙ্গা শুরু হলে পরিবারসহ ঢাকায় চলে আসেন তাঁরা। ঢাকায় এসে নাটক ও থিয়েটারের সঙ্গে জড়িয়ে পড়েন সুজাতা। অভিনয়ের ক্ষেত্রে তাঁর মা খুব সহযোগিতা করতেন।

সুজাতা মঞ্চে আমজাদ হোসেনের ‘মায়ামৃগ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সময় পরিচালক সালাউদ্দিন জাকির চোখে পড়েন তিনি। এই পরিচালক তখন ‘ধারাপাত’ ছবির নায়িকা খুঁজছিলেন। নাটকে সুজাতার অভিনয় দেখে তাঁর ছবিতে অভিনয়ের সুযোগ দেন। সিনেমায় অভিনয়ে আসার পর পরিচালক সালাউদ্দিন তাঁর নাম বদলে দেন সুজাতা। বড় পর্দায় সুজাতা প্রথম অভিনয় করেন ‘দুই দিগন্ত’ ছবিতে, নাচের দৃশ্যে। তবে প্রেক্ষাগৃহে প্রথম মুক্তি পায় ‘ধারাপাত’। সুজাতার জীবন আমূল বদলে দেয় ১৯৬৫ সালে মুক্তি পাওয়া লোককাহিনিনির্ভর ছবি ‘রূপবান’, যা আজও একটা ইতিহাস। সুজাতার স্বামী অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজক আজিম মারা গেছেন ২০০৩ সালে। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট