1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:31 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

অভয়নগরের শ্রীধরপুরের বিদ্যুৎ বিভ্রাটের লাঘব, খুলছে না রহস্যের জট

Reporter Name
  • Update Time : Wednesday, June 7, 2023,
  • 281 Time View

অভয়নগরের শ্রীধরপুরের বিদ্যুৎ বিভ্রাটের লাঘব, খুলছে না রহস্যের জট

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি

অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভাসহ সকল ইউনিয়নের সাধারণ জনগণ যখন এই তীব্র তাপপ্রবাহের মধ্যে লোডশেডিং এর যাঁতাকলে দিশেহারা ঠিক সেই মুহূর্তে ঘটেছে এক অস্বাভাবিক ঘটনা যার রহস্য সাধারণের কাছে ধোয়াসা। উপজেলার সব স্থানে যখন লোডশেডিং এ মানুষ পাগল প্রায়, তখনই গত ৫ জুন ২০২৩ সোমবার সন্ধ্যার পর থেকে ৫নং শ্রীধরপুর ইউনিয়নে একদমই লোডশেডিং নেই, গতকাল থেকে একবারের জন্য লোডশেডিং হয়নি। গুঞ্জন চারদিকে, সবার কাছেই রহস্য, কিভাবে সম্ভব?কৌতুহল বশত খোঁজ নিয়ে জানা গেছে, ঐ ইউনিয়নে লোডশেডিং হচ্ছেনা, উপজেলার সব ইউনিয়নসহ শিল্প বাণিজ্যনগরী নওয়াপাড়া ও যখন লোডশেডিং এর কারণে মানুষ নাজেহাল, তখন হঠাৎ ঐ একটিমাত্র ইউনিয়নে লোডশেডিং কেনো হচ্ছে না?এমনটি জানতে উপজেলার বিভিন্ন মানুষের সাথে কথা বললে তারা অভিযোগ করে বলেন, ঐ ইউনিয়নের ক্ষমতাধর একজন সচিব আছে যার কেরামতি ও ক্ষমতা বলে শুধুমাত্র শ্রীধরপুর ইউনিয়নের জন্য বিদ্যুৎ বেশি বরাদ্দ করা হয়েছে। যে কারনে ঐ ইউনিয়নে লোডশেডিং হচ্ছে না।নওয়াপাড়াসহ উপজেলার সকল সাধারণ মানুষ এই বিষয়টি মেনে নিতে পারছেনা, অনেকে জানান, সচিবের বাড়ি ঐ ইউনিয়নে বলেই কি তিনি ক্ষমতার জোরে উপজেলার একটি মাত্র ইউনিয়ন বেছে নিয়ে বিদ্যুৎ বেশি বরাদ্দ করে লোডশেডিং বন্ধ করলো, আর আমরা অন্য ইউনিয়নের মানুষ বলে লোডশেডিং এর এই মহাবিপদে পড়ে থাকবো এটা কি ধরনের বিচার?
অন্যদিকে শ্রীধরপুর ইউনিয়নের সাধারণ মানুষ হাফ ছেড়ে আনন্দ করছে। অনেকে আনন্দে বলেন গত এক সপ্তাহের মধ্যে গতকাল রাতে আরামে ঘুম পড়েছি, কোন লোডশেডিং হয়নি, তারা সচিবকে ধন্যবাদ জানান। এ বিষয়ে মথুরাপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ বলেন, বিষয়টি আমরাও দেখতেছি কিন্তু কেনো এমন হচ্ছে? এ ব্যাপারে আমার কিছু জানা নেই। এ বিষয়ে নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আল মামুন জানান, আমার কিছু জানা নেই, ইউনিয়ন ভিত্তিক বিদ্যুৎ ভাগ করে দেওয়া আছে। এখন ঐ ইউনিয়নের বিষয়ে ঐস্থানে যে অফিস আছে তারা বলতে পারবে। এবিষয়ে ভাটপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম অশোক কুমার বলেন, ঐ ইউনিয়নে লোডশেডিং হচ্ছে না কেনো?এ তথ্য আমার কাছে নেই। রহস্য তো রহস্যই থেকে গেলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট