1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:38 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

অভয়নগরে এক শিক্ষককের রহস্যজনক মৃত্যু।

Reporter Name
  • Update Time : Saturday, April 29, 2023,
  • 567 Time View

 

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে শিক্ষককে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার জাফরপুর ঘোড়া বটতলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাফরপুর ঘোড়া বটতলা এলাকার আইনাল হোসেনের সেঝ পুত্র ইমরান হোসেন তার বড় ভাই ইসমাইল হোসেনকে পরিবারের সদস্যদের সামনে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ইসমাইল হোসেন যশোর এমএসটিপি স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশিরা জানান, ‘শুক্রবার রাত ১১ টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই ইমরান হোসেন তার বড় ভাই ইসমাইল হোসেনকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।’
এ ব্যাপারে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর বিপুল শেখ বলেন, ‘ইসমাইল হোসেন মারা গেছেন শুনেছি। ছোট ভাই ইমরান হোসেনের মাথায় কিছুটা সমস্যা আছে। অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, ‘শনিবার অপমৃত্যু মামলা হয়েছে। ডাক্তার বলেছেন, গলার রগের সমস্যার কারণে শিক্ষককের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট