1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 3:28 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

অভয়নগরে চেংগুটিয়া রেল বস্তিসহ গণকবর ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : Tuesday, November 29, 2022,
  • 262 Time View

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি

 

যশোরের অভয়নগর উপজেলার চেংগুটিয়া রেলস্টেশন বস্তিতে বসাবসকারী ১২ টি ভুমিহীন

দুস্থ পরিবারের মাঝে জমি ইজারা না দিয়ে ও স্থানীয় গণকবর ভুমি দস্যু মিরাজ মোল্লা কে অবৈধভাবে ইজারা দিয়ে দখল করে উচ্ছেদ চেস্টার প্রতিবাদে স্থানীয়রা যশোর খুলনা মহাসড়কের চেংগুটিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। ২৯ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩.০০ টার সময় চেঙ্গুটিয়া বাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ভুক্তভোগী খুলনা বি এল কলেজের ছাত্রী আকলিমা খাতুন, সমাজ সেবক মন্টু ঘোষ, সমাজ সেবক মোহসিন হোসেন।

ভূক্তভোগীরা বলেন, জনৈক রেলওয়ে কর্মকর্তা আমাদের প্রত‍্যেকের কাছ থেকে ডিসিআর বাবদ টাকাসহ অতিরিক্ত টাকা নিয়েও আমাদেরকে বরাদ্দ না দিয়ে অতিরিক্ত অর্থ লোভে অন‍্যকে বরাদ্দ দিয়েছেন।

রেলওয়ে কর্তৃক দেওয়া ইজারা বাতিল করে ভুমিহীন দের মাঝে ইজারা দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এলাকাবাসীর মানববন্ধন ও অভিযোগের বিষয়ে সাবেক পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ গফ্ফার বলেন, বিষয়টি আমি শুনেছি খুবই দুঃখজনক ঘটনা। তারা গরীব গৃহহীন মানুষ, ওই জমি যদি বন্ধবস্ত দিতে হয়, তবে সকলের আগে ওই গরীব অসহায় মানুষেরা পাওয়ার কথা কিন্তু রেল কতৃপক্ষের এমন কর্মকান্ড আমি পছন্দ বা সমর্থন করিনা। এবিষয়ে নওয়াপাড়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর রোকেয়া বেগম বলেন, আমি ছোট বেলা থেকে দেখে আসছি, ওই পরিবার গুলো ওখানে বসবাস করছে, তাদেরকে আমি সব সময় সহযোগিতা করে থাকি কিছুদিন আগে আমি টিউবওয়েল সহ বিভিন্ন সহযোগিতা করেছি। তারা সকলে ভূমিহীন আমি তারা রেলওয়ে জমিতে বহুদিন যাবত শান্তি বজায় রেখে বসবাস করছে। এখন হঠাৎ কোথায় বাড়ি সে এসে বলছে এই জমি তাকে ডিসিআর দিয়েছে। এটা মেনে নিতে পারছিনা। আমি মাননীয় প্রধানমন্রীসহ কতৃপক্ষের কাছে আবেদন করছি অনতিবিলম্বে ওই ব্যাক্তির ডিসিআর বাতিল করে এই ভূমিহীনদের নামে এই রেলওয়ে জমি বন্ধবস্ত দিলে কয়েকটি পরিবার বাঁচবে আমি জনগণের সেবক এবং সব সময় অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট