1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:45 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

অভয়নগরে চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে ইউ পি সদস্যের অভিযোগ দায়ের।

Reporter Name
  • Update Time : Tuesday, September 20, 2022,
  • 483 Time View

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেমের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তা বরাবর উক্ত ইউনিয়নের ইউ পি সদস্য শেখ হাফিজুর রহমান লিখিত অভিযোগ করেন।

অভিযোগকারী শেখ হাফিজুর রহমান বলেন, ‘শেখ আবুল কাশেম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে পরিষদের কয়েকজন অসাধু ইউ পি সদস্যকে সাথে নিয়ে বিভিন্ন কাজ করেন। ইতোমধ্যে তিনি টিআর, কাবিখা, কাবিটা, ইজারার টাকা, এলজিএসপি, শিশু ও পশু খাদ্যসহ পরিষদের বিভিন্ন কাজ মেম্বারদের মাধ্যমে না করিয়ে বহিরাগত ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দিয়ে করছেন।

অভিযুক্ত সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়, মিথ্যা ও বানোয়াট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, এখনও এ ধরণের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর বলেন, সিদ্ধিপাশা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তারই পরিষদের মেম্বার শেখ হাফিজুর রহমান লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট