1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:49 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

অভয়নগরে চেয়ারম্যান-মেম্বরদের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ।

Reporter Name
  • Update Time : Wednesday, October 12, 2022,
  • 499 Time View

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড নিয়ে অসহায় মানুষের সাথে বিভিন্ন প্রতারণা করার অভিযোগ উঠেছে। অভয়নগরে মোট ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। সরকার বিভিন্ন সময়ে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করে চলেছে। তারই ধারাবাহিকতায় দরিদ্র পরিবার গুলোর জন্য ভিজিপি, ভিজিএফ ও ১০টাকা কেজি দরে ৩০কেজি চাল সরবরাহ করে যা সম্পূর্ণরুপে দরিদ্র অসহায় মানুষদের মধ্যে বন্টন করার কথা থাকলেও বর্তমান চেয়ারম্যান মেম্বারদের কারসাজিতে বঞ্চিত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। এসব হচ্ছে জনপ্রতিনিধিদের আত্মীয় করন, আস্থাভাজন ও আনুগত্যের কারণে।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের আগে যে সব চেয়ারম্যান ও মেম্বারগণ ইউনিয়নে নেতৃত্ব দিয়েছিলেন তারা দরিদ্র পরিবারগুলোর জন্য যে সব উপজেলায় সরকারিভাবে তালিকা করেছিল সেই অনুযায়ী সকলে উপকারভোগ করছিল। বর্তমান চেয়ারম্যান ও মেম্বরগণ সেই তালিকা থেকে অধিকাংশ নাম বাদ দিয়ে যারা ঐ সব কর্মসূচির আওতায় আসার যোগ্য না তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করছে। এতে করে উপজেলার ইউনিয়ন পরিষদের বহু দরিদ্র জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছে কম মূল‍্যের খাদ্য সুবিধা থেকে। নামপ্রকাশে অনিচ্ছুক বহু দরিদ্র অসহায় মানুষ অভিযোগ করে বলেছেন, আমাদের নামে বরাদ্দকৃত চালের কার্ড বাতিল করে নতুন করে অন্যদের নামে কার্ড করছে বর্তমান চেয়ারম্যান মেম্বারেরা। যারা বড়োলোক তারাও ঐসব কার্ডে চাল তুলে খাচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই সব দুর্নীতি বন্ধে সঠিক তদন্ত করে আমাদের নামে যে সব ভিজিএফ, ভিজিপি, ও ১০টাকা কেজির চালের কার্ড ছিল সে সব কার্ড আমাদের ফেরত দেওয়া হোক। এমন শত শত অভিযোগ পাওয়া গেছে বর্তমান চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে।

অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিনা খানম বলেন, ইউনিয়ন থেকে তালিকা নেওয়া হয়েছিল, সেই অনুযায়ী কার্যক্রম চলছিল। এখন সব তালিকা অনুযায়ী অনলাইন করা হচ্ছে। যাচাই করা শেষ হয়নি, যদি কোন অনিয়ম হয়ে থাকে তা খতিয়ে দেখা হবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে সব অনিয়ম সমাধান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট