1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:43 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

অভয়নগরে ছাত্র ছাত্রীদের ভোগান্তির এক নাম হিজবুল্লাহ মাদ্রাসার মাঠ।

Reporter Name
  • Update Time : Wednesday, June 21, 2023,
  • 525 Time View

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের ভোগান্তির শেষ কোথায়। সরেজমিনে দেখা যায়, একটু বৃষ্টি হলে মাদ্রাসার মাঠে হাটু সমান পানি বেঁধে যায়। ফলে ছাত্র ছাত্রীরা আর মাদ্রাসায় যেতে পারেনা। অন্যদিকে মাদ্রাসার৷ সাথে আছে শহীদ নজিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওই বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ও আর স্কুলে ক্লাস করা হয়না। মাদ্রাসা ও স্কুল মাঠে অল্প একটু বৃষ্টি হলেই, দুই থেকে তিনদিন মাদ্রাসা বন্ধ রাখা ছাড়া উপায় থাকেনা। ফলে ওই শিক্ষা প্রতিষ্ঠান দু’টির শিক্ষা ব্যবস্থা মারাত্মক ব্যহত হচ্ছে। স্থানীয় মাদ্রাসা ছাত্র ছাত্রীদের একাধিক অভিভাবক জানিয়েছেন,দীর্ঘদিন এই মাদ্রাসার মাঠে মাটি ভরাটের জন্য বিভিন্ন মানুষের দ্বারস্থ আমরা হয়েছি সকলে আসা দেয়, কিন্তু কেউ আজ পযন্ত মাঠে মাটি ভরাট করার উদ্যোগ গ্রহন করেনি। ফলে দীর্ঘদিন ছাত্র ছাত্রীরা চরম দুর্ভোগে পড়ে লেখাপড়া করছে। এবিষয়ে নওয়াপাড়া হিজবুল্লাহ মাদ্রাসার সুপার হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের এমন ভোগান্তি দেখা যায়না, যে কারনে অনেকের দারস্থ হয়েছি কিন্তু ফলাফল শুন্য কিছুদিন আগে মাননীয় মেয়র মহোদয়কেউ এই মাদ্রাসায় এনে ভোগান্তির এই চিত্র দেখিয়েছিলাম তিনি মাদ্রাসার এই মাঠ মাটি ভরাট করে দেওয়ার আসা দিয়েছিলো কিন্তু আজ পযন্ত এদুর্ভোগের অবসান হয়নি। অভিভাবক মহল সরকার, অভয়নগরের রাজনৈতিক সামাজিক ও দানশীল ব্যক্তিদের কাছে আহবান জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে হিজবুল্লাহ মাদ্রাসা ও স্কুলের জমি মাটি ভরাট করার উদ্যোগ নিয়ে কোমলমতি ছাত্র ছাত্রীদের পড়ালেখার সুন্দর পরিবেশ সৃষ্টি করে, সমস্যার সমাধান করলে চিরকৃতজ্ঞ থাকবে এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট