1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:47 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

অভয়নগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

Reporter Name
  • Update Time : Saturday, October 22, 2022,
  • 234 Time View

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান এড. নাসির উদ্দিন, সানা আব্দুল মান্নান, মফিজ উদ্দিন, শেখ আবুল কাশেম, বিকাশ রায় কপিল, হাফিজুর রহমান বিশ্বাস, শেখ তৈয়েবুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেবাশীষ দাস নান্টু। এর আগে উপজেলা পরিষদ চত্বর ও নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক দিবস শেষে একই সভাকক্ষে উল্লেখিত অতিথিবৃন্দের অংশগ্রহণে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট