1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 3:33 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

অভয়নগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Reporter Name
  • Update Time : Saturday, February 4, 2023,
  • 252 Time View

 

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

 

 

 

যশোরের অভয়নগরে আন্তঃনগর বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সাথী বেগম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।শনিবার দুপুর ১২ টার দিকে রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে রেল ক্রসিং নামক এলাকার স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাথী বেগম উপজেলার বাঘুটিয়া গ্রামের রকি শেখের স্ত্রী। তিনি ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশন কোলনীর মহিরুল ইসলাম বাবলুর মেয়ে। তিনি সকালে বাবার বড়িতে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, ওই সময় খুলনাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল। এ সময় ওই গৃহবধূ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পিতা মহিরুল ইসলাম বাবলু জানান, সাথী সকালে বাড়িতে এসে পুত্র সন্তান আলিফ (২) কে আমাদের কাছে রেখে রাজঘাট বাজার এলাকায় যাওয়ার কথা বলে। পরে তার মোবাইল থেকে বেলা ১১ টায় আমাকে মুঠোফোনে জানায় আমার বাচ্চাকে দেখে রেখো। এরপর থেকে ওই মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। দুপুর ১২ টার সময় জানতে পারি বেনাপোল বেতনা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। আমার মেয়েকে জামাই রকি শেখ বেশ কিছু দিন ঝগড়াঝাঁটি ও মারপিট করে আসছে। যে কারণে সে আত্মহত্যা করেছে। নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাষ্টার মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেললাইন থেকে লাশের টুকরো টুকরো অংশ উদ্ধার করা হয়েছে। যশোর রেল পুলিশ এস আই মো. মিজানুর রহমান বলেন , লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট