1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 22, 2026, 5:46 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

অভয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, ড্রাইভার নিহত: আহত হেলপার 

Reporter Name
  • Update Time : Thursday, February 9, 2023,
  • 254 Time View

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

 

 

অভয়নগরে যশোর খুলনা মহাসড়কের তালতলা পাওয়ার হাউজ এলাকার কাছে সড়ক দূর্ঘটনায় ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদার (৫০) নিহত ও হেলপার সাগর হোসেন (২০) আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে তালতলা পাওয়ার হাউজ এলাকার কাছে মহাসড়কে খুলনা থেকে যশোরের উদ্দেশে ছেড়ে আসা একটি কাট বোঝাই ট্রাক (যশোর ট- ১১-৪২৭২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদার নিহত হয়। আহত হয় ট্রাকটির হেলপার সাগর। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত ট্রাক ড্রাইভার ও আহত হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। নিহত ট্রাক ড্রাইভার সাতক্ষীরা জেলার কাসেমপুর এলাকার রজব আলী সরদারে পুত্র। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.নিলদ্রী সুন্দর কুন্ডু বলেন, হাসপাতালে আনার পূর্বেই ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদারের মৃত্যু হয়েছে। আহত হেলপার সাগরকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন ভাল। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন, তালতলা পাওয়ার হাউজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে ড্রাইভার নিহত হয়েছে। ডায়েরি অনুযায়ী লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট