1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:06 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

অভয়নগরে বসত ঘরে আগুন লেগে,ইয়াছিন গাজীর স্বপ্নপুড়ে ছাই।

Reporter Name
  • Update Time : Sunday, September 11, 2022,
  • 479 Time View

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার বুইকারা এলাকায় বসত বাড়িতে অগ্নিকান্ডে পরিবারের মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে। অল্পের জন্য বেচেঁ গেছে রুমের মধ্যে থাকা পরিবারের লোকেরা। মূহুর্তেও মধ্যে আগুনের লেলিয়ান শিখা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এতে লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। রবিবার ১০টার দিকে বুইকারা এলাকায় মোঃ ইয়াছিন গাজীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয় সুত্রে জানা গেছে , হঠাৎ করেই ঐ বাড়ির উপড় দিয়ে ধোয়া দেখা যায়। পরে এলাকাবাসী নিজেরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে ফায়ার সার্ভিস এর একটি দল এসে এলাকাবাসীর সহযোগিতায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা বলতে পারছেন পরিবারের লোকেরা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক মোঃ ইয়াছিন গাজী জানান,আমার অনেক কষ্টে তৈরি করা ঘর আগুন লেগে সব স্বপ্নপুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরো জানান, হঠাৎ করে সকাল ১০ টার দিকে আমার বসত বাড়িতে আগুন লাগে। পরে দেখি প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিভাতে থাকে। এবং ফায়ার সার্ভিস এ খবর দেয়া হয়। অনেক সময় ধরে আগুন নেভাতে থাকে। আমার দুই ইউনিট টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে আমার সব মূল্যবান খাট, আলমারীসহ আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষতি হয়েছে ১ লক্ষ টাকার মালামাল। নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার টিটব সিকদার জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা খরব পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সঙ্গম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট