মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে ব্যবসায়ীকে তুলে নিয়ে মারপিট করা হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলা ভাঙ্গাগেট এলাকায়। মামলা নং সি আর ৮৯৪/২২। মামলার বিবরণী থেকে জানা যায়, মেসার্স আবু বক্কার ট্রান্সপোর্টের স্বত্ত¡াধিকারী মোঃ আবু হানিফ রিপন (৩৬) এর অফিসে ডুকে উপজেলার ধোপাদী গ্রামের মৃত ছলিম মুন্সির পুত্র আনিসুর রহমানের নেতৃত্বে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী অফিস ভাংচুর করে ক্যাশবাক্স লুট করে। পরে তাকে মটরসাইকেলে উঠিয়ে নিয়ে ধোপাদী মাদ্রাসা রোডে মাঠের ভেতর উঁচু ব্রীজের উপর নিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আবু হানিফ রিপনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। এরপর তিনি চিকিৎসা নিয়ে নিজে বাদী হয়ে বিবাদীদের নামে আদালতে মামলা করেন। অভিযুক্ত আনিসুর রহমান হামলার বিষয়টি স্বীকার করে বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শালিস বিচার করে দেবার পরেও আবু হানিফ আমার সমুদয় পাওনা পরিশোধ করেনি, এখনও আমি ৩ লক্ষ ৬৯ হাজার ৮ শত টাকা পাব। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে যশোর পুলিশ ইনভেস্টিগেশন (পিবিআইকে) তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।