1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 22, 2026, 5:51 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

অভয়নগরে ভূয়া পশুডাক্তারের ভুল চিকিৎসায় ক্ষতিগ্রস্থ কয়েকটি পরিবার

Reporter Name
  • Update Time : Tuesday, February 14, 2023,
  • 345 Time View

 

 

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগর উপজেলায় এক ভূয়া পশু ডাক্তার পরিচয়দানকারীর সন্ধান পাওয়া গেছে। তিনি হলেন উপজেলার ৮নং সিদ্দিপাশা ইউনিয়নের আমতলা এলাকার হায়দার গাজীর ছেলে মোঃ হাফিজুর গাজী।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, ঐ পশু চিকিৎসকের পশু চিকিৎসা করার মতো কোন বৈধ কাগজ না থাকলেও এলাকার সবাইকে তিনি গরু বা পশু চিকিৎসক নামে পরিচয় দেন। ঐ ভূয়া পশু ডাক্তারের ভূয়া পরিচয়ের কারণে এলাকার অনেক মানুষের গরু ছাগলের মৃত্যু হয়েছে। তেমনি এক ভুক্তভোগী সিদ্দিপাশা গ্রামের মৃত- রইজ ফারাজীর ছেলে মোঃ খবির জানান, আনুমানিক এক সপ্তাহ আগে আমার দু’টি ছাগলের বাচ্চা হয়। ছাগল দু’টি একটু অসুস্থ মনে হলে আমি ডাঃ হাফিজুরকে ডেকে এনেছিলাম, সে এসে ভুল চিকিৎসা করেছে। যে কারনে আমার ছাগল দুইটি এখন মৃত্যুর পথে। ঐ চিকিৎসকের ভুল চিকিৎসায় ছাগলের দুধের স্থন ফেটে ঘা হয়েছে। আমি ঐ ছাগলের পিছনে প্রাই ৯ হাজার টাকা ব্যায় করেও সমস্যার সমাধান পাচ্ছি না। আমি ঐ ভূয়া পুশু ডাক্তার পরিচয় দানকারীর কঠিন শাস্তি চাই।

তথ্য অনুসন্ধানে আরোও বেরিয়ে আসে অজানা তথ্য, পশু চিকিৎসক এর শরনাপন্ন হওয়ায় অনেকে তাদের গোয়ালের গরু হারিয়েছে, কেউ ছাগল হারিয়েছে। ভুল চিকিৎসায় গরু ছাগলের মৃত্যু এলাকাবাসী মেনে নিতে পারছেনা। এমন ভুক্তভোগীরা হলেন, সিদ্দিপাশা গ্রামের কবির শেখ এর ছেলে রবিউল শেখ, একই এলাকার তোরাব মোল্লার ছেলে আকুব্বর মোল্লা, বাবু খার ছেলে রিজাউল খা, কালু সরদারের ছেলে মহির সরদার, ছাব্দুল মোল্লার ছেলে ফারুক মোল্লাসহ অনেকে অভিযোগ করে বলেন, ঐ ভূয়া পশু চিকিৎসকের কারণে আমাদের এলাকার পশু গুলো চিকিৎসার নামে অপ চিকিৎসায় মৃত্যুবরণ করছে যা মেনে নিতে আমরা পারছিনা। তারা আরোও বলেন, তিনি পশু ডাক্তার না হয়েও কেন পশুর চিকিৎসা করতে গিয়ে মানুষের এত ক্ষতি করছে তার কঠিন বিচার চাই। অভিযোগের বিষয়ে পশু চিকিৎসক মোঃ হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কোন পশু ডাক্তার না, আমি পশুর প্রাথমিক চিকিৎসা করে থাকি। তার কাছে চিকিৎসা করার অনুমতি সনদ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার কোন অনুমতিপত্র নেই। শুধু যুব উন্নয়নের একটি সার্টিফিকেট আছে।

এবিষয়ে অভয়নগর উপজেলা পশু কর্মকর্তা আবুজার সিদ্দিক বলেন, আমরা খোঁজ নিয়ে দেখব, রেজিষ্টারভুক্ত ডাক্তার না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট