1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 2:26 pm
Title :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম।

অভয়নগরে ভৈরব নদের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

Reporter Name
  • Update Time : Saturday, April 29, 2023,
  • 247 Time View

 

 

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগরে ভৈরব নদের পানিতে ডুবে শুভ দত্ত(১৪),নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১.৪৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে। কিশোর শুভ(১৪) উপজেলার মহাকাল দত্তপাড়ার সুব্রত দত্তের ছেলে,সে মহাকাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র ছিল। শুভর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,নিহত শুভ তার বন্ধুদের সাথে মহাকাল খেয়াঘাটে গোসল করতে যায়,এসময় পানিতে খেলা করার সময় হঠাৎ শুভকে ডুবে যেতে দেখে নৌকার মাঝি সঞ্জয়,তার দুই হাত ভেসে থাকতে দেখতেই উদ্ধার করার চেষ্টা করলে উদ্ধারে ব্যর্থ হয় তিনি। তাৎক্ষণিক খবর পেয়ে পরিবার ও স্থানীয়রা পানিতে খুঁজতে থাকে এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়,খবর দেওয়ার কিছুক্ষণের ভিতরে,নওয়াপাড়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহূল ফকিরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে ঘটনাস্থানে হাজির হন এবং লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে যায়। পরে খুলনা ডুবরী দলের প্রধান সাইদুল ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম ঘটনাস্থানে হাজির হয়ে, আনুঃ বিকাল ৪ টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করতে সক্ষম হয়। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের (সাব অফিসার) মেজবাহুল ফকির ও ডুবরী দলের প্রধান সাইদুল ইসলাম,লাশটিকে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানুর উপস্থিতিতে, পরিবারের হাতে হস্তান্তর করেন। শুভর এমন অকাল মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট