1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 8:16 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

অভয়নগরে সরিষা ফুলের সমারোহ, চাষিদের মুখে হাসি

Reporter Name
  • Update Time : Thursday, December 22, 2022,
  • 389 Time View

 

 

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

 

 

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রকৃতির ভিন্ন রূপ নিয়ে হাজির হয় প্রতিটি ঋতু। কখনো মেঘলা আকাশ আর বৃষ্টি, কখনো দাবদাহ, কখনো কনকনে শীত। ঋতু বদলের ধারায়। আর শুরু হয়েছে শীতকাল। হেমন্ত-শীতের এই মাঝামাঝি সময়ে এক অপরূপ রূপে সেজেছে যশোরের অভয়নগর উপজেলায় মাঠে-মাঠে এখন সরিষা ফুলের হলুদ রঙের সমারোহ। চারদিকে হলুদ গালিচা বিছিয়ে, এ যেন রূপকথার হলুদের এক বিশাল রাজ্য। যে রাজ্যে হলুদ রাজা-রানি আর হলুদ প্রজাদের বসবাস। দৃষ্টিনন্দন হলুদ সরিষার এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে দর্শনার্থীদের পদচারণা এখন সরিষাখেতে। জমির আইলে বসে কেউ গল্প করছেন আবার কেউ মোবাইলে তুলছেন সেলফি। সরিষা ফুলের মধু সংগ্রহে মৌমাছির পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন মধু চাষিরাও। উপজেলার বিভিন্ন মাঠ থেকে ঘরে উঠেছে আমন ধান। এখন সেই জমিতেই শোভা পাচ্ছে হলুদ বরণ সরিষা ফুল। বাতাসে ঢেউ তুলছে সেই সরিষা ক্ষেতে হলুদের বুকে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মৌসুমটা এখন সরিষার। তাই গ্রামের মাঠের পর মাঠ সরিষার আবাদ হয়েছে। হলুদে ছেয়ে গেছে দিগন্ত জোড়া ফসলের ক্ষেত। মাঠজুড়ে তাই ফুলের মধু আহরণে ব্যস্ত  মৌমাছিরা। মৌমাছির গুনগুনিয়ে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়াচ্ছে। সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ, তেমনি বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। একসঙ্গে ফোটা ফলগুলো রোদ ঝলমল আলোয় প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে। আর তা দেখতে ভিড় করছেন প্রকৃতি প্রেমীরা।

ফসল হিসেবে খ্যাত এ ফসলের বাম্পার ফলনের হাতছানিতে হাসি ফুটেছে চাষিদের মুখে। অন্তর্বর্তী সময়ে চাষ করে উপযুক্ত মূল্য পাওয়ায় কৃষকরা অধিক হারে সরিষা আবাদের দিকে ঝুঁকছে।  জানা গেছে, প্রতিবছর কার্তিক মাসের শেষের দিকে চাষ হয় সরিষা ফসল। পৌষ মাসের মাঝামাঝি সময়ে এর কর্তন হয়। এ জমিতে সরিষা চাষের সময় যে সার প্রয়োগ করা হয় তা আবার ধান চাষের জন্য যথেষ্ঠ উপকার হয় বলে কৃষকরা জানান।  কৃষকরা জানান উপজেলা কৃষি অফিসার তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন।

ভোজ্য তেলের দাম বাড়ায় এবার সরিষা চাষে আগ্রহী হযয়েছে চাষিরা। এখন পর্যন্ত অনুকূল আবহাওয়ায় চাষিরা সরিষার ভালো ফলনের স্বপ্ন দেখছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট