1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:27 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

অভয়নগরে স্কুলে নিয়োগ বাণিজ্য সভাপতি ও প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন।

Reporter Name
  • Update Time : Sunday, October 2, 2022,
  • 496 Time View

 

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধিঃ

 

যশোরের অভয়নগরের মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির অপসারণের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন করেছে। রোববার (২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ওই বিদ্যালয়ে একজন অফিস সহকারী, একজন আয়া ও নৈশপ্রহরী নিয়োগ বাণিজ্যের অর্থ বিদ্যালয়ের তহবিলে জমাদান এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির শাস্তির দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধন চলাকালে ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য হাদীউজ্জামান মল্লিক সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি বিদ্যালয়ে তিনজন কর্মচারী (অফিস সহকারী, আয়া ও নৈশপ্রহরী) নিয়োগ দিয়ে ৩০ লাখ টাকা বাণিজ্য করে বিদ্যালয়ের তহবিলে মাত্র ৬ লাখ টাকা জমা দেওয়া হয়েছে। বাকি ২৪ লাখ টাকা প্রধান শিক্ষক ফেরদাউস জাহান ও পরিচালনা পর্ষদের সভাপতি হাজী রবিউল ইসলাম আত্মসাত করেছেন। তাছাড়া আবেদনকারী প্রার্থীদের জমা দেওয়া পোস্টাল অর্ডারের টাকাও আত্মসাত করেছেন। প্রধান শিক্ষক ও সভাপতির এধরণের কর্মকান্ডের বিচার দাবি করেন তিনি।’ প্রধান শিক্ষক ফেরদাউস জাহান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিদ্যুৎসাহী সদস্য হাদীউজ্জামান মল্লিককে কমিটি থেকে বাদ দেওয়ায় তিনি কোর্টে মামলা দায়ের করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না।’ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হাজী রবিউল ইসলাম বলেন, ‘চাকুরী প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে গ্রহণ করা টাকা বিদ্যালয়ের তহবিলে জমা দেয়া হয়েছে। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’ এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সভাপতির বিরুদ্ধে অভিযোগ আকারে একটি স্মারকলিপি পেয়েছি। বিষয়টি উর্দ্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট