1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 1:46 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার বিতরণে ব্যাপক অনিয়ম!

Reporter Name
  • Update Time : Saturday, November 19, 2022,
  • 236 Time View

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ রোগী ও স্বজনদের।

সরেজমিনে রোগীদের পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে পাওয়া যায় এমন অভিযোগের সত্যতা। রোগীর স্বজনরা জানান, ৪-৫দিন ভর্তি হওয়ার পরও পাচ্ছিনা সরকারি কোন খাবার, বাধ্য হয়ে রোগীদের খাবার বাহির থেকে কিনে এনে খাওয়াতে হচ্ছে। আছিয়া নামের মহিলা ওয়ার্ডে এক রোগীর স্বজন জানান, আমার বোনকে আজ ৫ দিন ভর্তি করেছি, কোন খাবার আমাদের দেয়নি, শুধু আমরা নয় এই ওয়ার্ডে যারা আছে কেউ ৫দিন কেউ ৪দিন ভর্তি হয়েছে, আমাদের কোন খাবার দেয়নি হাসপাতাল থেকে, এর আগে আমরা যতবার রোগী নিয়ে এসেছি এমন কখনো দেখিনি বা খাবার নিয়ে আমাদের কোন সমস্যা হয়নি। এরকম অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব ওয়ার্ড ঘুরে পাওয়া গেছে, অধিকাংশ রোগীরা সরাসরি বরাদ্দ খাবার থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের সঠিক ভাবে খাবার দেওয়া হচ্ছেনা। নাসরিন আক্তার নামে এক রোগী বলেন, আজ দুইদিন হল আমি ভর্তি হয়েছি, এ পর্যন্ত আমি কোন খাবার পাইনি। পূর্বে ভর্তি হওয়ার পরের দিন থেকে খাবার দেয়া হত, এখন এই দুইদিনে এই ওয়ার্ডে শুধু আমি নই, যারা আছে তাদেরও খাবার দিতে দেখিনি। আগে আমাদের খাবার পেতে সমস্যা হতনা, এখন এমন করছে কেন জানিনা। হাসপাতালে খাবার বন্টন ও নার্সদের দেখভাল করার দায়িত্বে থাকা দিদির কাছে তার নাম জানতে চাইলে তিনি নাম বলতে রাজি হননি। খাবার বিতরণে এমন অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ৫০ জনের খাবার দেওয়ার নির্দেশ আছে, এর বেশি হলে তাদের খাবার দেয়ার অনুমতি নেই। ৪/৫ দিন ধরে অনেক রোগী খাবার পায়নি কেন জানতে চাইলে তিনি এই সব অভিযোগ অস্বীকার করে বর্তমান বাজারে দ্রব্য মুল‍্যের দাম বেশির অজুহাত দেন। ওয়ার্ড ঘুরে দেখা যায়, ৭৯ জন মোট রোগী ভর্তি আছে, তাদের মধ্যে ১২/১৫ জন রোগী সঠিক ভাবে খাবার পেয়েছে, বাকি সব রোগীরা বাহির থেকে খাবার কিনে খাচ্ছে।

অভিযোগের বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ ওহিদুজ্জামানকে ফোন দিয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, ২৪ তাং আগে কোন কথা বলতে পারবোনা, ২৪ তাং প্রধানমন্ত্রী আসবে, তিনি এসে চলে য়াওয়ার পরে আসুন কথা বলবো, এর আগে কোন কথা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট