1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:43 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

অর্থনীতিতে নোবেল জয়ীর নাম প্রকাশের মাধ্যমে শেষ হলো এবছরের পুরস্কার ঘোষণা কার্যক্রম

Reporter Name
  • Update Time : Monday, October 9, 2023,
  • 917 Time View

 

(আন্তর্জাতিক ডেস্ক)
শাহারুখ আহমেদ, স্টাফ রিপোর্টারঃ
শ্রমবাজারে নারীদের অবদান ও এর প্রভাব সম্পৃক্তে জ্ঞানবৃদ্ধিতে ভূমিকা রাখায় চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমেরিকান নারী ক্লোদিয়া গুল্ডিন।

সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস বিজয়ী হিসেবে আমেরিকান এই নারী অর্থনীতিবিদের নাম ঘোষণা করে। এর মধ্য দিয়ে এ বছর নোবেল পুরস্কার ঘোষণা শেষ হলো।

নোবেল কমিটি বলছে, গত শতকে বিশ্বের উন্নত দেশগুলোর শ্রমবাজারে নারীদের কাজের মূল্যায়ন আগের চেয়ে তিন গুণ হয়েছে। আধুনিক যুগে এই পরিবর্তন আর্থসামাজিকভাবে খুব গুরুত্বপূর্ণ। তবে শ্রমবাজারে নারীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ রয়েই গেছে। এখানেও লিঙ্গ বৈষম্য একটি বড় সমস্যা।

গত শতকের আশির দশকে বড় পরিসরে এই বৈষম্য নিয়ে কাজ শুরু করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লওদিয়া। তার কারণে শ্রমবাজারে নারীদের কাজের তাৎপর্যের ব্যাপারে নতুন সব তথ্য জানতে পারে বিশ্ববাসী। এ কারণে এবার তিনি সেই কাজের স্বীকৃতি পেলেন।

নোবেল পুরস্কার যার নামে, সেই আলফ্রেড নোবেলের মৃত্যুদিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে দেওয়া হবে ১ কোটি সুইডিশ ক্রোনার। এবার এর চেয়ে কিছু বেশি অর্থ দেওয়া হবে।

চলতি বছরের নোবেলজয়ীদের নাম গত সপ্তাহে ঘোষণা শুরু হয়। এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী ক্যাতালিন কারিকো ও আমেরিকান বিজ্ঞানী ড্রিউ উইসম্যান। পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীরা হলেন—আমেরিকার পিয়ের অ্যাগোস্তিনি, জার্মানির ফেরেন্স ক্রাউন্স ও সুইডেনের অ্যান লহুইলিয়ের।

কোয়ান্টাম বিন্দুর আবিষ্কার এবং সংশ্লেষণের জন্য আমেরিকার মুঙ্গি জি বাভেন্দি, লুই ই ব্রুস ও অ্যালেক্সেই আই আকিমভ রসায়নে এ বছর নোবেল পান। নাটক এবং গদ্যের মাধ্যমে না বলা অভিব্যক্তিকে ভাষায় রূপ দেওয়ায় সাহিত্যে নোবেল পেয়েছেন নরওয়ের সাহিত্যিক ইয়ন ফোসে।

সবচেয়ে আলোচিত শান্তিতে নোবেল দেওয়া হয়েছে ইরানের নার্গিস মোহাম্মদিকে। ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং মানবাধিকার ও স্বাধীনতা প্রচারের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নার্গিস মোহাম্মদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট