1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:12 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

অসংখ্য কর্মী নিয়ে নৈরাজ্যের বিরুদ্ধে দীপের অবস্থান কর্মসূচি

Reporter Name
  • Update Time : Wednesday, November 1, 2023,
  • 261 Time View

 

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি জামায়াতের ডাকা অবরোধ বিরুদ্ধে নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে নারায়ণগঞ্জ -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপের নেতৃত্বে শত শত নেতাকর্মীর সহযোগে অবস্থান কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়।

 

পহেলা নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলমান ছিলো। পরে বেপারি বাজার থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের টোল প্লাজা হয়ে বাস কাউন্টার পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়।

 

এরফান হোসেন দীপ বলেন, বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাসের কথা দেশবাসী ভুলে যায়নি। কিভাবে নিরপরাধ মানুষজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, সবাই মনে রেখেছে। ২০১৪ ও ২০১৮ সালে বিএনপি-জামায়াত চক্র জ্বালাও-পোড়াও রাজনীতি শুরু করে। মহান মুক্তিযুদ্ধে গনহত্যা, মানবতাবিরোধী অপরাধের জন্য যখন বিচার শুরু হয় তখনই এই ধ্বংসাত্মক রাজনীতি শুরু হয়। তাই আজ বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে আমরা সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ ও অংগসংগঠন নেত্রীবৃন্দ নিয়ে এই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান করছি।

 

তাছাড়া অন্যান্য বক্তারা এরফান হোসেন দীপের পিতা নারায়ণগঞ্জ-৩ এর সাবেক সাংসদ মরহুম মোবারক হোসেনের রাজনৈতিক ও সংগঠন বান্ধব বিভিন্ন স্মরণীয় তথ্য তুলে ধরেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ শাহ আলম মিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ নজরুল ইসলাম, কবির হোসেন প্রধান, সাবেক মেম্বার মোঃ আনোয়ার হোসেন, সোনারগাঁও ডিগ্রী কলেজের সাবেক ভিপি মোঃ সাইফুল ইসলাম বাবু, যুবলীগ নেতা মোঃ শাহজালাল, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ তাইজুল ইসলাম, কৃষক শ্রমিক লীগের সভাপতি মোঃ সেলিম মিয়া, শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের উপজেলা সভাপতি নাহিদুল ইসলাম খোকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদির, রাসেল আহমেদ, মোঃজহিরুল ইসলাম, মোহাম্মদ আলী হোসেন, মোঃ সুমন সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট