1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 11:46 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

অসহায়দের ঘর তৈরিতে অনিয়ম কালকিনির ইইএনও পিংকি সাহার উদাসীনতায় কালকিনিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর সামান্য বাতাসে উড়ে গেছে ঘরের চালা, দেয়ালে ফাটল

Reporter Name
  • Update Time : Sunday, April 2, 2023,
  • 302 Time View

 

 

মাদারীপুর জেলা প্রতিনিধি, মাসুদ হোসেন খান :

মাদারীপুর জেলার কালকিনিতে শনিবার ভোরে সামান্য বাতাসে উড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ৬টি ঘরের টিনের চালা, ফাটল ধরেছে কিছু ঘরের দেয়ালে। এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তাদের দাবি, দায়সারাভাবে কাজ করায় এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার কারণেই সামান্য বাতাসেই এ অবস্থা হয়েছে। বিষয়টি জানাজানি হয়ে গেলে এই ঘর ভেঙ্গে পরার আশংকায় ভয়ে জীবনের ঝুকি নিয়ে উঠতে চাচ্ছেননা বরাদ্দকৃত ভূমিহীনরা।

 

স্থানীয়রা জানায়, ভোর রাতে বৃষ্টির সঙ্গে সামান্য বাতাস হয়। বাতাসে কোনোস্থানে ক্ষয়ক্ষতি না হলেও কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের চরঠেঙ্গামারা এলাকার আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি দেয়ালে ফাটল ধরেছে ও ঘরের টিন পড়ে গেছে।

 

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, এসব ঘরের নির্মাণ কাজ গত মাসেই শেষ হয়েছে। নির্মাণের এক মাসের মাথায় ঘরের চালা উড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন নাগরিক সমাজ।

 

স্থানীয় বাসিন্দা মো. সামচু বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে ঘর তৈরির কারণেই চালা উড়ে গেছে। বেশি কিছু বললে সমস্যায় পড়বেন বলেও জানান তিনি। এবং কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেননা।

 

স্থানীয় বাসিন্দা হাসমত আলী জানান, বাতাসে এলাকায় তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু আশ্রয়ন প্রকল্পের নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার কারণে টিনের চালা এবং দেয়ালে ফাটল ধরেছে, এরচেয়ে বড় ধরনের ঝড় বা প্রকৃতিক দুর্যোগে নিন্মমানের ঘরগুলে ধ্বংসে যেতে পারে।

 

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মাসুদ পারভেজ বলেন, সরকার গৃহহীনদের বসবাসের জন্য ঘর নির্মাণ করেছে। এটা ভালো কাজ। কিন্তু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কারণে নির্মাণের এক মাসে মধ্যেই ঘরের চালা উড়ে গেছে। দেয়ালেও ফাটল ধরেছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে অনিয়মের সঙ্গে জতিদের বিচারের আওতায় আনার দাবি জানাই।

 

এ ব্যাপারে কালকিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ঝড়ে চালা উড়ে যেতেই পারে। এখনও ঘরে কেউ উঠেনি। চালা ঠিক করে দেওয়া হবে। কাজে গাফলতি আছে কীনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ঝড়ে ক্ষতি হতেই পারে। কাজের অনিয়মের কথা আমিতো এখনও শুনিনি।

 

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকী সাহার সরকারি নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

 

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ঝড়ের কারণে ৪টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো সকালেই মেরামত করে দেওয়া হয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করেছে কীনা প্রশ্নে তিনি বলেন, খোলা স্থানের ঘর হওয়ার কারণে এমন হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট