1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:33 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

অসহায় মাছ বিক্রেতা তাহেরাকে ভ্যানগাড়ি প্রদান করলেন মানবিক মেয়র সাইদুল করিম মিন্টু

Reporter Name
  • Update Time : Tuesday, December 8, 2020,
  • 210 Time View

মোঃ আনোয়ার হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি,০৬ডিসেম্বর ২০২০ঃ

স্বাবলম্বী হওয়ার জন্য সেই অসহায় মাছ বিক্রেতা তাহেরা খাতুন (২০)কে ঝিনাইদহ পৌর সভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম মিন্টু’র পক্ষ থেকে একটি নতুন ভ্যানগাড়ি প্রদান করা হয়েছে।
রবিবার ( ০৬ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর পৌর সভা থেকে মেয়র সাইদুল করিম মিন্টু নিজে ভ্যান চালিয়ে পোষ্ট অফিস হয়ে পায়রা চত্তর দিয়ে প্রধান সড়ক ঘুরে ব্যাপারীপাড়ার বৌ-বাজারে গিয়ে আনুষ্ঠানিক ভাবে অসহায় যুবতী তাহেরা খাতুনের হাতে মাছ বিক্রির ভ্যানগাড়ি তুলে দেন মেয়র। ওই অসহায় নারী তাহেরা খাতুন ভ্যানে করে মাছ বিক্রি করবেন।
গত ১৭ অক্টোবর দৈনিক সকালের সময় পত্রিকা ও নতুন সকাল ডটকমের মাধ্যমে মানবিক পৌরমেয়র সাইদুল করিম মিন্টু মহোদ্বয়ের কাছে সাহায্যে আকুল আবেদন জানিয়েছিলেন,
ঝিনাইদহের সদর উপজেলার ধোপাবিল গ্রামের বাসিন্দা দরিদ্র অভাবি মোঃবিশারত শেখের মেয়ে তাহেরা খাতুন। তাহেরা মাথায় মাছের ঝুড়ি করে ঝিনাইদহের বিভিন্ন বাজারে বাজারে মাছ বিক্রি করে সংসার চালাচ্ছে। তাহেরা মাছ বিক্রি না করলে অনাহারে দিন কাটে তার পরিবারের। একটি ভ্যানের অভাবে তাহেরার মাথায় করে বয়ে পাড়ায় পাড়ায় ,হাট-বাজারে মাছ বিক্রি করে বেড়াতেন।
ভ্যান প্রদান অনুষ্ঠানে সাথে ছিলেন,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আহাদুর রহমান খোকন,সাংবাদিক শামীমুল ইসলাম শামীম,পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অমিয় মজুম্দার অপু ও দীপায়ন সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেনসহ বৌবাজার এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।
মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, অসহায় জনগণের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত। সমাজের অবহেলিত মানুষের পাশে তিনি সবসময় আছেন,থাকবেন এবং মানুষের জন্য কাজ করে যাবেন।জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবে এবং মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে নিরলসভাবে আন্তরিক প্রচেষ্টায় পৌবাসীর কষ্ট লাঘবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড গ্রহণ ও বাস্তবায়ন করেছি। কিছু কাজ এখনও চলমান রয়েছে। আশা করি অচিরেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হবে এবং পৌবাসী উন্নয়নের সুফল পাবেন।
আমি পৌরবাসীর দোয়া চাই, দেশবাসীর দোয়া চাই। আগামী দিনগুলোতে আপনাদের স্নেহ-ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। সাইদুল করিম মিন্টু অসহায় জনগণের পাশে দাড়ানোর জন্য দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন সেবা সংস্থা এবং বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
জয়বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট