1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট দিবা-রাত্রির।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১৯০ বার পড়া হয়েছে

বুধবার, ০৭ অক্টোবর ২০২০,
ভারত প্রতিনিধি।

বছর শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে ভারতের। আর অ্যাডিলেডে দু’দল প্রথম টেস্ট খেলবে দিবা-রাত্রির। বিরাট কোহলিদের দুই মাসের দীর্ঘ এই যাত্রা যদিও সীমিত ওভার দিয়ে শুরু হবে। যেখানে ব্রিসবেনে তিনটি ওয়ানডের পর অ্যাডিলেডে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরেই শুরু হবে টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ার স্টেট গর্ভমেন্টের অনুমতির পরই এই সূচি চূড়ান্ত হবে। গোলাপি বলের এই টেস্টটি হতে যাচ্ছে ভারতের সাদা পোশাকের ইতিহাসে বিদেশে প্রথম টেস্ট। আর সবমিলিয়ে দ্বিতীয়। প্রাথমিক সূচিতে এটি অ্যাডিলেডে ১৭ থেকে ২১ ডিসেম্বর হতে পারে। ঐতিহ্যগতভাবে ২৬ থেকে ৩০ ডিসেম্বর বক্সিং ডে টেস্টটি হবে মেলবোর্নে। আর তৃতীয় ও চতুর্থ টেস্ট হবে যথাক্রমে সিডনি (৭-১১ জানুয়ারি) ও ব্রিসবেনে (১৫-১৯ জানুয়ারি)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট