1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:27 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

আইজিপি অ্যাওয়ার্ডজয়ী সিরাজগঞ্জের সন্তান জিল্লুর রহমান কুড়িগ্রামের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

Reporter Name
  • Update Time : Tuesday, October 21, 2025,
  • 188 Time View

 

সোহেল রানা, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান। সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। তিনি জেলার সকল থানার অফিসারদের উদ্দেশ্যে বলেন, সন্ত্রাসবাদ, মাদক, সাম্প্রদায়িক উস্কানি ও অপরাধ দমনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইন অনুযায়ী নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক উদ্ধার, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং থানার সেবামুখী পরিবেশ গড়ে তোলাসহ বিশেষ অবদান রাখার জন্য ওসি জিল্লুর রহমানকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার সন্তান মো. জিল্লুর রহমান তার পেশাগত জীবন শুরু করেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যোগদানের মাধ্যমে। ১৯৯৫ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মজীবন শুরু করে তিনি পরবর্তীতে পাবনা, বগুড়া, বরিশাল, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন।

সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট)-এ তদন্ত কর্মকর্তা হিসেবেও তার কর্মদক্ষতা ছিল প্রশংসনীয়। পরবর্তীতে আদমদিঘী ও শিবগঞ্জ থানায় ওসি (তদন্ত) পদে থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের আগস্টে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় স্বল্প সময়ের জন্য অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালনের পর একই বছরের ৪ নভেম্বর উলিপুর থানায় অফিসার ইনচার্জ পদে যোগদান করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি পেয়েছেন নানা সম্মাননা ও পুরস্কার।
২০১৭ সালে তিনি অর্জন করেন বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন আইজিপি অ্যাওয়ার্ড, যা তিনি পান অপরাধ দমন, দক্ষ তদন্ত ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবে।
আর ২০২৫ সালে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে তার কর্মদক্ষতার আরেকটি উজ্জ্বল স্বাক্ষর স্থাপন করেন।

উলিপুর থানায় যোগদানের পর থেকেই থানায় প্রতিষ্ঠিত হয়েছে জনবান্ধব পরিবেশ। থানায় আগত সাধারণ মানুষ হয়রানি ছাড়াই পাচ্ছেন আইনি সহায়তা ও দ্রুত সেবা। নারী ও শিশু নির্যাতন, মাদক ও সামাজিক অপরাধ দমনে তিনি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। স্থানীয়দের মতে,ওসি জিল্লুর রহমান স্যারের কাছে গেলে সমাধান হবেই,এই বিশ্বাস এখন উলিপুরবাসীর মুখে মুখে।

ওসি জিল্লুর রহমানের নেতৃত্বে উলিপুর থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার হয়েছে। নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বিশ্বাস করেন, সততা, সাহসিকতা ও মানবিকতা আজ উলিপুর থানাকে রূপান্তরিত করেছে জনবান্ধব সেবাকেন্দ্রে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট