1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 8:57 am
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

আওয়ামী লীগ ও বিএনপি গণতন্ত্রের নামে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে: কাজী মশিউর রহমান

Reporter Name
  • Update Time : Wednesday, September 20, 2023,
  • 244 Time View

 

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়ন জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে এমপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ি স্কুল মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে লাঙ্গল প্রতীকে প্রত্যাশী ও গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কাজী মশিউর রহমান।

এসময় প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ১৯৯১ সালের পর থেকে সংসদীয় গণতন্ত্রের নামে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে, দুটি দলই সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। অধিকার হরণ করে দেশের মানুষকে জিম্মি করেছে। দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ-বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা কবর দিয়েছে। তারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসী জীবন যাপন করে। ছোটখাটো নির্বাচনেও তারা কোটি কোটি টাকা নিয়ে মাঠে নামে।

তিনি আরও বলেন, দেশের মানুষ আর আওয়ামী লীগ ও বিএনপিকে চায় না। কারণ, তারা মুদ্রার এপিঠ-ওপিঠ। দিশেহারা মানুষ এই দুটি দলের হাত থেকে মুক্তি চায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও ফুলবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল গণি সরকার, যুগ্ম আহবায়ক ও সাবেক দরবস্ত ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, যুগ্ন আহবায়ক ও কামারদহ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম।

দরবস্ত ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসানুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক আলম মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী ইউপি সভাপতি ফারুক আহমেদ সাজু, জেলা জাতীয় পাটির সদস্য দেলোয়ার হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় যুব সংগতির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খোকন, জাতীয় ছাত্রসমাজের সাধারণ সম্পাদক ফিরোজুল ইসলাম তুহিন ও যুব নেতা শাহআলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট