1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 7:03 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

আগামী জাতীয় সংসদ নির্বাচন ভুয়াপুরে আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল সদরে সুলতান সালাউদ্দিন টুকু ও ঘাটাইলআসনে লুতফর রহমান আজাদের বিষয়ে ইতিবাচক -তারেক রহমান।

Reporter Name
  • Update Time : Thursday, October 23, 2025,
  • 501 Time View

 

কালিহাতি প্রতিনিধি।।
টাঙ্গাইল জেলা বিএনপি গত দুই দশক ধরে সাংগঠনিক অচলাবস্থার মধ্যে রয়েছে। শহরের নিজস্ব কার্যালয় হারানোর পর থেকে দলটি এখানকার রাজনীতিতে দুর্বল হয়ে পড়েছে। সর্বশেষ জেলা সম্মেলনের তিন বছর পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি।

এই পরিস্থিতিতে তৃণমূলের আস্থা রয়ে গেছে তিন নেতার প্রতি—অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, সুলতান সালাহউদ্দিন টুকু ও লুৎফর রহমান খান আজাদ তারা যথাক্রমে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) টাঙ্গাইল-৫ (সদর), টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে দলের সম্ভাব্য প্রার্থী।

জেলা কমিটির অচলাবস্থা

২০২২ সালের ১ নভেম্বর বিএনপির টাঙ্গাইল জেলা সম্মেলনে হাসানুজ্জামিল শাহীন সভাপতি ও অ্যাডভোকেট ফারহাদ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উভয়েই ছাত্রদল থেকে উঠে আসা নেতা।

তবে তিন বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় দফতরে পাঠানো তালিকাটি পক্ষপাতমূলক অভিযোগে বাতিল হয়। এর ফলে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয় এবং নেতৃত্বে বিভক্তি বাড়ে।

টুকু টাঙ্গাইল-৫ এ জনপ্রিয়

কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু টাঙ্গাইল-৫ আসনে বিএনপির প্রভাবশালী মুখ। দলের প্রতি নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও মাঠ পর্যায়ে উপস্থিতি তাকে জনপ্রিয় করে তুলেছে।

স্থানীয় নেতারা জানান, টুকু রাজনৈতিক দমন-পীড়নের মুখেও দল ছাড়েননি। কারাবরণ, নির্যাতন ও আত্মগোপনের সময়ও তিনি কর্মীদের পাশে ছিলেন।

তিনি তরুণদের সম্পৃক্ত করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করেছেন।

পিন্টু টাঙ্গাইল-২ এ অভিজ্ঞ নেতা

বিএনপির প্রতিষ্ঠাকালীন জেলা নেতা অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু টাঙ্গাইল-২ আসনে দীর্ঘদিন ধরে সক্রিয়।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তিনি ১৭ বছর কারাবরণ করেন। যদিও মামলা এখনো বিচারাধীন, তার দীর্ঘদিনের বন্দিত্ব এবং নির্যাতনের বর্ণনা সাধারণ মানুষের সহানুভূতি অর্জন করেছে।

২০২৪ সালের ডিসেম্বরে মুক্তির পর তিনি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। স্থানীয় নেতারা জানান, তার সততা, সরলতা ও সংগঠনের প্রতি নিষ্ঠা তাকে আবারো জনপ্রিয় করেছে।

টাঙ্গাইল-৩ এ অভিজ্ঞ ও জনপ্রিয় আজাদ।

লুৎফর রহমান খান আজাদ ১৯৯১ সালে আওয়ামী লীগের হ্যাবিওয়েট প্রার্থী যুগ্ম সাধারণ সম্পাদক শামসুর রহমান খান শাজাহানকে পরাজিত করায়, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া প্রথম বারেই ত্রান ও শিল্প প্রতি মন্ত্রীর দায়িত্ব অর্পণ করে, সফলতার সাথে দায়িত্ব পালন করে, সেই সাথে ঘাটাইলের ব্যপক উন্নয়ন করে।
এরপর পরে লুৎফর রহমান খান আজাদ সাহেব পিছনে ফিরে নি, উন্নয়নের প্রতিদান জণগণ ব্যালটের মাধ্যমে প্রমাণ দিয়েছে,
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলেও এই আসনে বিজয়ী ধানের শীষ প্রতীক আজাদ সাহেব।
২০০১ সালের নির্বাচনেও আজাদ সাহেব নির্বাচিত, টাঙ্গাইলে হেট্টিক করা ব্যক্তি লুৎফর রহমান খান আজাদ
দলীয় সিদ্ধান্ত

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনে টাঙ্গাইল-২ আসনে পিন্টু এবং টাঙ্গাইল-৫ আসনে টুকুকে টাঙ্গাইল-৩ আসনে আজাদ মনোনয়নের বিষয়ে ইতিবাচক।

স্থানীয় বিএনপি নেতাদের মতে, সাংগঠনিক দুর্বলতার মধ্যে এই তিননেতাই দলের জন্য নির্ভরযোগ্য মুখ।

তাদের ভাষায়, “তারা দুঃসময়ে ছিলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, কর্মীদের পাশে থেকেছেন—এখন দলের উচিত তাদের পাশে দাঁড়ানো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট