1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 12:20 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

আঞ্চলিক কর কমিশনারের কার্যালয় অগ্নিকান্ড।

Reporter Name
  • Update Time : Wednesday, September 16, 2020,
  • 245 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল নগরীর ভাটারখালস্থ আঞ্চলিক কর কমিশনারের অফিসে অগ্নিকান্ড ঘটেছে। এতে পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলায় রেঞ্জ-১ অফিসের ৩টি এসি, ২টি কম্পিউটার, ফ্রিজ, স্টিলের আলমিরাসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটায় এই অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভবনের পিছন থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর চতুর্থ তলায় অফিসের দুই কর্মকর্তা আটকা পড়েন। আগুনের ধোয়ায় রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার মো. শাওন চৌধুরী জ্ঞান হারালে তাকে উদ্ধার করে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কর কমিশনের যুগ্ম কর কমিশনার মো. লুৎফর রহমান বলেন, দ্বিতীয় তলায় গুরুত্বপূর্ণ ফাইল পত্র রয়েছে, তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পরবর্তীতে যাচাই করে বলতে হবে।

বরিশাল ফায়ার সার্ভিস কার্যালয়ের উপ সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিটের কারণে এ অগ্নিকান্ড ঘটেছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট