1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:49 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

আমলকির টক-ঝাল-মিষ্টি আচারের রেসিপি।

Reporter Name
  • Update Time : Wednesday, October 12, 2022,
  • 528 Time View

আচার খেতে কে না পছন্দ করেন! কারও পছন্দ মিষ্টি আচার, আবার কারও টক কিংবা ঝাল।

এক আচারেই যদি আপনি এই তিন স্বাদ খুঁজতে চান তাহলে তৈরি করুন আমলকির টক-ঝাল-মিষ্টি আচার। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ

১. আমলকি ১ কেজি

২. রসুন কুচি আধা কাপ

৩. সরিষার তেল ১ কাপ

৪. লবণ ১ চা চামচ

৫. হলুদ গুঁড়া আধা চা চামচ

৬. লাল মরিচ গুঁড়া ১ চা চামচ

৭. বিট লবণ ১ চা চামচ

৮. তেঁতুল ৮/১০ কোয়া

৯. চিনি ১ কাপ

আচারের মসলার জন্য যা যা লাগবে-

১. শুকনো লাল মরিচ ৮-১০টি

২. পাঁচফোড়ন ১ টেবিল চামচ

৩. আস্ত ধনিয়া ১ চা চামচ

৪. মিষ্টি জিরা বা মৌরি

সব একসঙ্গে করে হালকা টেলে ব্লেন্ডারে অথবা পাটায় বেটে আধা ভাঙা করে নিন।

পদ্ধতি

চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে। তেল গরম হলে রসুন কুচি ভেজে নিন। তারপর অল্প সময় নেড়ে আমলকি, চিনি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও তেঁতুল মিশিয়ে দিন।

ভালোভাবে নেড়ে সব মিশিয়ে নিন। প্রথমে চিনি থেকে পানি বের হলেও অল্প সময় নাড়ার পর চিনির পানি শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে।

তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়া করে রাখা আচারের মসলা ও বিট লবণ। চুলার আঁচ কমিয়ে আরও ১০-১৫ মিনিট নাড়তে হবে।

আচার শুকিয়ে মাখা মাখা হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে আমলকির টক-ঝাল-মিষ্টি আচার। আচার ঠান্ডা হলে বয়ামে বা মুখ বন্ধ বাটিতে রেখে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট