1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 2:28 pm
Title :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম।

আলীকদমের রেপার পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

Reporter Name
  • Update Time : Thursday, May 4, 2023,
  • 231 Time View

 

বিশেষ প্রতিনিধিঃ

 

বান্দরবানের আলীকদম উপজেলাস্থ রেপার পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।

 

বুধবার (৩ মে, ২০২৩ ইং) সন্ধ্যার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড রেপারপাড়ি বাজারস্থ পুর্ববাজার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

মৃত শিশুরা হলেন,রেপারপাড়া পূর্ববাজার পাড়ার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে রিফাতুল ইসলাম (৭) ও মনির আহম্মদ এর আড়াই বছর বয়সী ছেলে ফজলুল করিম ফাইজাম।

 

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে রিফাতুল ইসলামও ফাইজাম বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে খেলারচ্ছলে বিদ্যুতায়িত মোটর সংযোগের সাথে স্পৃষ্ট হয়ে গুরুরতর আহত হয় তারা।

 

পরে স্বজনরা লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আনার আগেই ওই দুই শিশু মৃত্যু হয় বলে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্নেক্সের দায়িত্বরত চিকিৎসক ছলিমা খানম রুপা জানিয়েছেন।

 

এ ব্যাপারে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাস্থল আলীকদম উপজেলায় হওয়ায় বিষয়টি আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জকে জানান হয়েছে। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট