1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:07 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

আলীকদমে হাত-পা মুখ’বাধা অবস্থায় এক মহিলাকে উদ্ধার করেছে মেম্বার ও স্থানীয়রা।

Reporter Name
  • Update Time : Saturday, October 11, 2025,
  • 158 Time View

 

জমির উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ৭ ঘটিকায় পূর্বপালং পাড়া এলাকায় তার নিজ বাড়ি হতে জান্নাতুল ফেরদাউস নামের একজন মহিলাকে হাত-পা ও মূখ বাধা অচেতন অবস্থায় উদ্ধার হয়।

অনুসন্ধান ও স্থানীয় সুত্রে জানা যায়” মোঃ হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস(২৮)। মহিলাটি নিজের বাড়িতে একা ছিল। কক্সবাজার মেডিকেল হাসপাতালে তার স্বামীর চোখের অপারেশনের জন্য কিছু টাকা বাসায় রাখে। টাকা গুলো আজকে -মহিলাটির বড় ভাইয়ের মাধ্যমে কক্সবাজার মেডিকেল হাসপাতালে পাঠানোর কথা ছিল। আজ সকাল সাড়ে ৬ ঘটিকার সময় মহিলার বড়ভাই মোঃ আবুল কাশেম টাকাগুলো আনতে গেলে ঘটনাস্থলে তার বোনকে হাত-পা-মুখ বাধা ও অচেতন অবস্থায় দেখতে পান।

তার পর অত্র এলাকার সর্দার মোঃ ইমাম হোসেন এবং ১নং আলীকম সদর ইউনিয়নের মহিলা মেম্বার রেহানা বেগম গিয়ে ঘটনাস্থল থেকে মহিলাটি কে উদ্ধার করে অচেতন অবস্থায় আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে আসে। এখন আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

জমির উদ্দিন
বিশেষ প্রতিনিধি
১১/১০/২০২৫ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট