1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 12:03 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ে শূন্যপদে কর্মচারী নিয়োগের ৯মাসপর একইপদে পূনরায় বিজ্ঞপ্তি। 

Reporter Name
  • Update Time : Wednesday, November 29, 2023,
  • 213 Time View

 

বিশেষ প্রতিনিধঃ

 

আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ে শূন্যপদে জনবল নিয়োগ দেওয়ার নয় মাস পর পুনরায় একইপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি এনিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে ।

 

পুনরায় প্রকাশিত এই নিয়োগে সংক্ষুভিত হয়ে নিরাপত্তাকর্মী আদালতের শরাপন্ন হয়েছেন।

অপরদিকে, একইপদে পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে অনড় সংশ্লিষ্টরা।

 

অনুসন্ধানে জানা যায়, আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষরে ২০২২ খ্রিস্টাব্দের ১২ আগস্ট একটি জাতীয় দৈনিক একটি আঞ্চলিক পত্রিকায় সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ১ জন প্রধান শিক্ষক, ১জন সহকারি শিক্ষক এবং ১ জন করে অফিস সহায়ক দপ্তরী, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়ার কথা বলা হয়।

 

নিয়োগ পরীক্ষা শেষে বিদ্যালয়টির ১১তম সভার কার্যবিবরণীনতে শূন্যপদের শিক্ষক-কর্মচারীদের নিয়োগ প্রদান করা হয়েছিল।

 

এদিকে, নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিওভূক্তি করার জন্য যথারীতি ফাইল পাঠানো হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালকের কার্যালয়ে। লিখিত পরীক্ষা না নিয়ে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে কর্মচারী নিয়োগের অজুহাত তুলে চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালকের কার্যালয় থেকে এমপিওভূক্তির ফাইলটি ফেরত পাঠানো হয়।

 

এর জের ধরে বিদ্যালয় পরিচালনা কমিটি পূর্বে নিয়োগকৃত কর্মচারীদের বাদ দিয়ে পুনরায় একই পদে নিয়োগ প্রকাশ করেন গত ৩১ অক্টোবর।

পূর্বে নিয়োগ পাওয়ার নিরাপত্তাকর্মী এমডি জিয়াবুল বলেন, আমাদেরকে ২০২৩ সালের ৩০ জানুয়ারী নিয়োগপত্র দেয়া হয়। যথারীতি চাকুরী করছি। ভুল হয়ে থাকলে কমিটি ও মাউশির প্রতিনিধরা ভুল করেছেন। এখন ভোগান্তিতে পড়েছি আমরা।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তে গত ৫ জুন এমপিওভূক্তির জন্য প্রধান শিক্ষক অনলাইনের আবেদন করেন। উপজেলা এমপিওভূক্তি কমিটি সুপারিশ দিয়ে জেলা কমিটিতে অগ্রগামী করেন। জেলা কমিটি যাচাই-বাছাই করে আমাদের এমপিওভূক্তির ফাইলটি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক বরাবর পাঠালেও ফাইলটি গত ২ জুলাই ফেরত আসে।

 

নিরাপত্তাকর্মী জিয়াবুলের অভিযোগ, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ পূর্বের নিয়োগ বাতিল না করে এবং আমার কাছ থেকে পদত্যাগপত্র না নিয়েই’ একইপদে গত ৩১ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত অবৈধ। তাই আমি হাইকোর্টে রিট করার উদ্যোগ নিয়েছি। এটি শুনানীর অপেক্ষায় আছে।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক বলেন, ‘নিয়োগ দেওয়ার সময় কমিটির লোকজনকে লিখিত পরীক্ষা নেওয়ার বিষয়টি বলা হয়েছিল। কিন্তু তারা বলেছিল, পার্বত্য এলাকায় এসব লাগে না। বিধি লঙ্ঘিত হওয়ায় এমপিও’র ফাইলটি ফেরত এসেছে।’

 

আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়িমং মার্মা বলেন, কর্মচারী নিয়োগে সময় ভুলক্রমে লিখিত পরীক্ষা নেওয়া হয়নি। শুধুমাত্র মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ দেওয়া হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট