1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র চোরাচালান বিরোধী যৌথ অভিযানে বার্মিজগরু আটক।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধিঃ

আলীকদমে ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর আভিযানিক দল কর্তৃক চোরাচালান বিরোধী যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায় ০২টি বার্মিজ গরু আটক করেছে যৌথবাহিনী।

০৮ সেপ্টেম্বর বিকেলে ২০২৫ই তারিখে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি এর একটি আভিযানিক দল কর্তৃক এই অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০২ -দুই টি বার্মিজ গরু আটক করে।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাতামুহুরী নদীর ভূচির মোড় নামক এলাকা দিয়ে অজ্ঞাত চোরাকারবারীরা বার্মিজ গরু চোরাচালানের অপচেষ্টা চালাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়কের দিক-নির্দেশনায় বিজিবি’র একটি চৌকষ আভিযানিক দল এবং আলীকদম থানা পুলিশের সমন্বয়ে ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ পূর্বদিকে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের মাতামুহুরী নদীর ভূচির মোড় নামক স্থানে চোরাচালান বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০২টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি সদা জাগ্রত অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের দূর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তের দায়িত্ব পালন করছে।
আলীকদম ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

বিজিবি আস্থার সাথে অতন্দ্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে সর্বদা সচেষ্ট এবং অধিকতর তৎপর রয়েছে। মাদকদ্রব্য ও গবাদী পশুসহ যে কোন অবৈধ চোরাচালানী কার্যক্রম প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর। ভবিষ্যতেও বিজিবি তথা আলীকদম ব্যাটালিয়নের ৫৭ বিজিবিএর চোরাচালান বিরোধী এ সকল আভিযানিক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে।

জমির উদ্দিন
বিশেষ প্রতিনিধি
১০/০৯/২০২৫ই

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট