1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 8, 2026, 11:43 am
Title :
১০ মাইল যেতে ২ ঘণ্টা—এই দুর্ভোগ থেকে মুক্তি চাই: জাতীয় সংসদে মিলনের জোরালো দাবি কালিয়ায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গজারিয়ায় জবাইকৃত ১৩টি ঘোড়া ফেলে পালালো চক্রের সদস্যরা সালথায় এক যুগ পর ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

Reporter Name
  • Update Time : Sunday, December 24, 2023,
  • 401 Time View

বিশেষ প্রতিনিধিঃ

বান্দরবান আলীকদমে ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।

 

২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার দুপুর ১২ঘটিকায় ব্যাটালিয়ন সদর দপ্তরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, রিজিয়ন কমান্ডার কক্সবাজার।

 

অনুষ্ঠানে আলীকদম উপজেলার স্থানীয় গরীব দুস্থ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং পাহাড়ি বাঙালি ২০০ (দুইশত) পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্ণেল মোঃ মেহেদী হোসাইন কবির, বিজিবিএম, বিএসপি, এসইউপি,এলএসসি, পিএসসি, সেক্টর কমান্ডার। লেঃ কর্ণেল আকিব জাভেদ, পিএসসি, অধিনায়ক আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)সহ ব্যাটালিয়ন সদরের অন্যান্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর সদস্যগণ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশপ্রেম, পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা এবং দক্ষতার মাধ্যমে বান্দরবান জেলার থানচি উপজেলাস্থ সীমান্ত এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি বাংলাদেশ – মায়ানমার সীমান্তে অতিদূর্গম ০৮টি বিওপি’র অপারেশনাল কার্যক্রমের মাধ্যমে সীমান্ত সুরক্ষার লক্ষ্যে ভূমির উপর নিরবচ্ছিন্ন কতৃত্ব প্রতিষ্ঠা এবং সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা প্রতিহত করে আসছে।

 

এছাড়াও “অপারেশন উত্তরণ” এর আওতায় পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও আইন – শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বাঙালি ও পাহাড়িদের মধ্যে বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, নগদ অর্থ, বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের মাধ্যমে পাহাড়ি বাঙালির সম্প্রীতি সুদৃঢ়করণে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭বিজিবি) তাদের এসকল মানবিক কর্মকাণ্ডের ধারা অব্যাহত থাকবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট