
জমির উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে, নয়াপাড়া যুব সমাজের সহযোগিতায় মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদ থেকে মাদক বিরোধী একটি র্যালী বের হয়ে নয়াপাড়া ইউনিয়নের প্রধান সড়ক হয়ে গ্রামীণ ও বিভিন্ন মহল্লায় পথসভায় মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখেন।
এসময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব জাবের মোঃ সোয়াইব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ জনাব তবিদুর রহমান।
উক্ত মাদক বিরুদ্ধী পথসভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন মাদক ও মোবাইলে খেলা জুয়া আজ দেশের যুব সমাজ ধ্বংসের অন্যতম হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে মাদকের পাশাপাশি যুব সমাজ মোবাইলের মাধ্যমে বিভিন্ন জুয়ায়ও আসক্ত হয়েছে পড়ছে । যা দেশের এবং সমাজের জন্য কল্যানকর নয়।
তিনি আরো বলেন, দেশ সমাজ ও পরিবেশ রক্ষা সহ এলাকার যুব সমাজ কে মাদক বিমুখ করতে মাদক ব্যবসায়ী, মাদক সেবক, মাদক বহনকারীদের লিষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আলীকদম থানা অফিসার ইনচার্জ তবিদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে যে কোন ধরনের সহযোগিতায় আমরা আপনাদের পাশে আছি। এই মাদক ব্যবসা ও মোবাইল জুয়া নির্মূলে আমরা বদ্ধ পরিকর।
এসময় নয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের সদস্য ও মহিলা সদস্যাবৃন্দ-সহ সমাজ সচেতন জনসাধারণ উপস্থিত ছিলেন।
নয়াপাড়া ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাদশা’র সঞ্চালনায় চেয়ারম্যান এম কফিল উদ্দিনের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন, সাংবাদিক জয়নাল আবেদিন। নয়াপাড়া ইউপি সদস্য আব্দুল মান্নান। ইউপি সচিব আবু হানিফ রাজু-সহ স্থানীয় নেতৃবৃন্দরা।