1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 1:31 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত বাঁধে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক মেয়র লিটন

Reporter Name
  • Update Time : Tuesday, December 1, 2020,
  • 204 Time View

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী সিটি কর্পোরেশন ও ইকলি সাউথ এশিয়া এর যৌথ উদ্যোগে Urban Leds 2 প্রকল্পের আওতায় ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে মহানগরীর আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত সড়কের পাশে বাঁধে বৃক্ষরোপন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চবটি এলাকায় বাঁধে অশোক গাছের একটি চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এই কার্যক্রমে ৩৫ প্রজাতির ৯ শতাধিক ফুল, ফল ও ভেষজ গাছ লাগানো হবে। এতে সবুজায়ানের পাশাপাশি বাঁধের সৌন্দর্য্যও বৃদ্ধি পাবে।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগরীর এখন পরিস্কার-পরিচ্ছন্ন, সবুজ ও ফুলের শহর। এই শহরকে আরো সবুজায়নের জন্য বৃক্ষরোপন করা হচ্ছে। আমি প্রথমবার মেয়র থাকাকালে আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত সড়ক প্রশস্তকরণে প্রকল্প গ্রহণ করেছিলাম। মাঝে আমি না থাকায় প্রকল্পের কাজ থেমে ছিল। আমি দায়িত্ব গ্রহণের পর থেকে পুনরায় কাজ শুরু করেছি। আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও সড়কের পাশে বাঁধে সৌন্দর্য্য বর্ধন কাজ শেষ হলে সড়কটি দক্ষিণ এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন সড়কে পরিণত হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, সংরক্ষিত জোন-৮ এর কাউন্সিলর নাদিরা বেগম।

এ সময় রাসিকের সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, ইকলি এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. জুবায়ের রশিদ, প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল হকসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট