1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:50 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

আশুগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ‘পাখি জসিম’ গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, July 8, 2025,
  • 299 Time View

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, ওয়াকিটকি ও পুলিশের হ্যান্ডকাফসহ জসিম ওরফে ‘পাখি জসিম’ (৪২) নামে এক আলোচিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার এক নারী সহযোগীকেও আটক করা হয়।

সোমবার (৭ জুলাই) রাতে আশুগঞ্জের জাকির মার্কেটস্থ ‘শাহজালাল পাখির মেলা’ দোকানে এ অভিযান পরিচালনা করে আশুগঞ্জ সেনা ক্যাম্পের একটি দল। মঙ্গলবার (৮ জুলাই) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার জসিম নবীনগর উপজেলার মো. তৈয়ব মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুগঞ্জে অবস্থান করে পাখি বেচাকেনার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। স্থানীয়ভাবে তিনি ‘পাখি জসিম’ নামে পরিচিত। এছাড়া, পুলিশের সোর্স হিসেবে তার পরিচিতি রয়েছে এবং তাকে প্রায়ই পুলিশের বিভিন্ন অভিযানে অংশ নিতে দেখা গেছে। শারীরিক গঠন ও পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ চলাফেরার কারণে অনেকেই তাকে পুলিশের লোক ভাবতেন।

আটক নারী সহযোগী হলেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের মো. গোলাম হোসেনের মেয়ে মোছাঃ হোসনা আক্তার (২৪)।

যৌথবাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিভিল সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জসিম ও হোসনার কাছ থেকে ৬৬৫ পিস ইয়াবা, নগদ ১,৩৯,৯২৭ টাকা, তিনটি স্মার্টফোন, একটি ওয়াকিটকি সেট এবং পুলিশের একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

অভিযান শেষে গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত আলামতসহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্র জানায়, পাখি জসিম দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি কিছু অসাধু পুলিশ কর্মকর্তাদের ছত্রছায়ায় মাদক ব্যবসা চালাতেন। তার বিরুদ্ধে আশুগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির একাধিক সভায় অভিযোগ তোলা হয়েছে।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল আলম জানান, গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীদের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট