1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 6:13 pm
Title :
টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp

আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান গ্রেফতার

Reporter Name
  • Update Time : Monday, August 4, 2025,
  • 448 Time View

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা শাখার সহ-সভাপতি মো: আনিসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) বেলা ২টা ৪৫ মিনিটের দিকে আশুগঞ্জ বন্দর এলাকার বিওসি ঘাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার আনিসুর রহমান আওয়ামী লীগের মনোনয়নে আশুগঞ্জ উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খায়রুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিওসি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র, আওয়ামী লীগের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।

তিনি আরো জানান, আনিসুর রহমানের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হত্যা মামলা এবং আশুগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।

ওসি বলেন, ‘আনিসুর রহমান বর্তমানে আশুগঞ্জ থানার হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট