
মোঃ আনিসুর রহমান শেলী : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের কালিহাতীতে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে কালিহাতী উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের সমন্বয়ে ওই নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলার বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় থেকে মহড়াটি সকালে শুরু হয়ে কালিহাতী উপজেলা শহরের বাসষ্ট্যান্ড হয়ে উপজেলা গেট দিয়ে সাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়।
মহড়ায় ঘাটাইল ১৯পদাদিক ডিভিশন শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মেজর ইউসুফ , কালিহাতী উপজেলার নিবার্হী ম্যাজিষ্ট্যাট ও সহকারী কমিশনার(ভূমি)সায়েদা খানম লিজা , কালিহাতী থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজমসহ সেনা , পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।