1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 7:47 pm
Title :
টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

আড়ানী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ।

Reporter Name
  • Update Time : Wednesday, December 30, 2020,
  • 201 Time View

সাজ্জাদ মাহমুদ
রাজশাহী জেলা ব্যুরো।

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভা নির্বাচনে ৪৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার(৩০ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাচন এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।আড়ানী পৌর-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিন রেজা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুজিবুল আলম সার্বিক সহযোগিতা করেন।
আসন্ন আড়ানী পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন এবং নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আড়ানী পৌরসভার নির্বাচনে ১৩ হাজার ৮৮৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮৭৮ এবং নারী ৭হাজার ১০৬জন। আড়ানী পৌরসভায় নয়টি ওয়ার্ডে ৯টি ভোটকেন্দ্রে বুথ ৪৬টি। আগামী ১৬ই জানুয়ারী ২০২১ ইভিএমের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত শাহিদুজ্জামান শাহিদ (নৌকা), বিএনপি মনোনীত তোজাম্মেল হক (ধানের শীষ), (নারিকেল গাছ) মার্কা স্বতন্ত্র প্রার্থী মুক্তার আলী এবং আড়ানী পৌর ছাত্রলীগ সভাপতি রিবন আহাম্মেদ বাপ্পি (মোবাইল ফোন) মার্কা প্রতীক বরাদ্দ পান বলে জানান নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা মোঃশাহিন রেজা।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মুজিবুল আলম নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দেন। নির্বাচনী বাঘা উপজেলার আড়ানী পৌরসভার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালনে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃকামাল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট