1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ইজতেমা মাঠে মুসুল্লির মৃত্যু

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রামে জেলা ইজতেমা মাঠে খলিলুর রহমান (৭০) নামে এক মুসুল্লির মৃত্যু হয়েছে।

 

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় পাটগ্রাম পৌরসভার মাস্টারপাড়া এলাকায় ধরলা নদীর তীরে ইজতেমা মাঠে তার মৃত্যু হয়।

 

খলিলুর রহমান লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সিরামধুরাম গ্রামের বাসিন্দা।

 

 

ইজতেমা আয়োজক কমিটির সদস্য সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তিন দিনব্যাপী জেলা ইজতেমা মাঠে মুসুল্লি খলিলুর রহমান আখেরি মোনাজাতেও অংশগ্রহণ করেন। সেখানেই আসরের নামাজ আদায় করে বুকে ব্যথা অনুভব করলে ইজতেমা মাঠে দায়িত্বরত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল এসে তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট