1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ইডেনের অধ্যক্ষ মাহফুজা হত্যায় ২ গৃহকর্মীর ফাঁসি

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ১৮৬ বার পড়া হয়েছে

রবিবার, ০৪ অক্টোবর ২০২০,
এইচ এম সাগর (হিরামন) বিশেষ প্রতিনিধি ->>

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডে দুই গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপনা ও রুমা ওরফে রেশমার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে দুই গৃহকর্মীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে ৩০ সেপ্টেম্বর ঢাকার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করেন আদালত। ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানী এলিফেন্ট রোডে নিজ বাসায় খুন হন মাহফুজা। এ ঘটনায় তার স্বামী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা নিউ মার্কেট থানায় মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট