1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ইসলামপুরের ইয়াবা ব্যবসায়ী হাফেজ আহমদ লক্ষাধিক ইয়াবাসহ ডিবির হাতে আটক

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ২৪৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ আবুবকর সিদ্দিক
স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড়ের রেনুর ছড়া নামক স্থানে জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল সিএনজি গাড়িতে অভিযান চালিয়ে লক্ষাধিক পিচ ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ইয়াবা পরিবহনের দায়ে ১ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভিলেজার পাড়ার আব্দুল হাফেজের মেয়ের জামাই হাফেজ আহমদ বলে স্থানীয় জনপ্রতিনিধি জানান।

৯ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ৯ টায় সদর এসপি সার্কেল মামুনের নেতৃত্বে কক্সবাজার ডিবি পুলিশের ১টি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক পিচ ইয়াবাসহ বহনকারী একটি নম্বর বিহীন সিএনজিসহ তাকে আটক করে।

সে ইয়াবা নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী হতে ঈদগাঁও ইসলামপুরে যাচ্ছিল।

আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা হবে জেলা সদর এসপি সার্কেল মামুন (ডিবি) জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জানান, সে তার মামা শ্বশুর জাহেদ ও নবী হোসেন এবং স্ত্রীর বড় ভাই আবু তালেব এর নিকট নিয়মিত ইয়াবা সরবরাহ করত।
ইতিপূর্বে তাদের ১টি টিআরএক্স ও ১টি ডাম্পার ইয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট